ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারতের তিন আন্তঃদেশীয় ট্রেন ফের চালুর আলোচনা সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা, জানাল হুতি গণমাধ্যম মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা এআইয়ের ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে বাড়ছে অনলাইন প্রতারণা বিদ্যুৎ নিয়ে কটূক্তিতে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর এক ঠিকানায় সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে এলো ‘অ্যাডমিশন হাব’ নোয়াখালীতে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের এমডি কারাগারে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়ার সারাওয়াকে বিপজ্জনক ধোঁয়াশায় জরুরি অবস্থা ঘোষণা ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ধারা বাতিলের সুপারিশ বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে : আসিফ মাহমুদ আফগানিস্তানে এতিম, বিধবার মাঝে সাড়ে ১২ বিলিয়ন আফগানি বিতরণ কারাগারে বন্দিদের জন্য আসছে ভিডিও কলে কথা বলার সুযোগ প্রশান্ত মহাসাগরীয় ফোরামে চীনের কূটনীতির নিন্দা তাইওয়ানের শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ

বার সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির উত্তপ্ত বাক্যবিনিময়

শুনানিকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি, এজলাস ছেড়ে খাস কামরায় আপিল বিভাগের বিচারপতিরা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৩:৪০:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৩:৪০:৩০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৮ বার পঠিত
বার সভাপতির সঙ্গে প্রধান বিচারপতির উত্তপ্ত বাক্যবিনিময় ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর উত্তপ্ত বাক্যবিনিময়ের পর এজলাস ছেড়ে খাস কামরায় চলে গেছেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে একটি মামলার শুনানিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এরপর দুপুর পর্যন্ত আপিল বিভাগের বিচারিক কার্যক্রম আর শুরু হয়নি।
 

প্রত্যক্ষদর্শী ও আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, মামলার শুনানির এক পর্যায়ে বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন প্রধান বিচারপতিকে উদ্দেশ করে বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আইনজীবীদের আয়-রোজগার কমে গেছে। এ মন্তব্যের পর প্রধান বিচারপতি প্রতিক্রিয়া জানালে দুই পক্ষের মধ্যে কিছু সময় পাল্টাপাল্টি বক্তব্য ও উচ্চবাচ্য হয়।
 

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের সব বিচারপতি এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান। এরপর আপিল বিভাগের কার্যক্রম আর শুরু হয়নি।
 

এর আগে মঙ্গলবার সকালে এক আইনজীবীকে জরিমানা করার ঘটনায় আপত্তি জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি। একই দিনে একটি মামলার শুনানির সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য না করার নির্দেশ দেন প্রধান বিচারপতি।
 

জুবায়ের রহমান চৌধুরী ২০২৫ সালের ২৮ ডিসেম্বর দেশের ২৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর আদালতকক্ষে সাংবাদিকদের প্রবেশ, আইনজীবীদের মোবাইল ফোন ব্যবহার এবং নারী আইনজীবীদের জন্য পৃথক বেঞ্চ নির্ধারণসহ বিভিন্ন সিদ্ধান্তের কারণে তিনি আলোচনায় আসেন।
 

মঙ্গলবারের ঘটনার বিষয়ে প্রধান বিচারপতির পক্ষ থেকে কিংবা সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আপিল বিভাগের বিচারিক কার্যক্রম কখন পুনরায় শুরু হবে, সে বিষয়েও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।