ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

ব্রিকস সম্মেলনে তারেকের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

আমন্ত্রণ পেলেও দিল্লি সফর নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি ঢাকা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৯:০৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৯:০৮:৩২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪১ বার পঠিত
ব্রিকস সম্মেলনে তারেকের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছবি সংগৃহীত

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত তথ্য নেই বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান।

এর আগে ভারত জানিয়েছিল, তারেক রহমানকে দুটি পৃথক বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। একটি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরের দ্বিপক্ষীয় আমন্ত্রণ। অন্যটি বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার আমন্ত্রণ।

তবে আমন্ত্রণ পাওয়ার পরও তারেক রহমান সম্মেলনে অংশ নেবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এ সফর নিয়ে কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
 

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লির ভারত মণ্ডপমে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ভারত বর্তমানে জোটটির সভাপতির দায়িত্বে রয়েছে। সম্মেলনের আউটরিচ অধিবেশনে বিভিন্ন আঞ্চলিক জোটের নেতাদের আমন্ত্রণ জানানোর রীতি রয়েছে। সেই ধারাবাহিকতায় বিমসটেকের বর্তমান চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
 

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার ভারতীয় সংবাদমাধ্যমে প্রচারের বিষয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এ বিষয়ে তার কোনো মন্তব্য নেই।
 

এর আগে আগস্টে দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন ও বক্তব্য প্রচারকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল। তখন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ওই সংবাদ সম্মেলন একটি বেসরকারি সংবাদমাধ্যমের নিজস্ব আয়োজন এবং এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা বা সমর্থন নেই।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।