ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
শাহজালালে কর্মীদের বিরুদ্ধে যাত্রী হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ কিনেমাস্টার বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক ছাড়া ব্যবহারের সুযোগ রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ যুক্ত করতে ভারনোভার চুক্তি ভারত-ইরান বাণিজ্য চুক্তির গুঞ্জন উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ছায়েদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন কক্সবাজার সমুদ্র সৈকতের সড়ক নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের জ্বালানি সংকট মোকাবিলায় নতুন ভাসমান এলএনজি স্থাপন: প্রধানমন্ত্রী কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণের পরিকল্পনা ঢাকা–আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু তারেক রহমানের সঙ্গে শিগগিরই সাক্ষাতের আশা প্রকাশ ট্রাম্পের নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি রয়েছে: তথ্য উপদেষ্টা নবম পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও আসছেন নেপালে বন্যায় মৃত ৯৩৯, এক বাড়ি থেকেই উদ্ধার ২৩ লাশ ৪৫ বছর পর জিয়া হত্যার পুনঃতদন্তে নতুন সূত্র ইসলামকে ‘অন্য সব ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ বলায় মন্ত্রীর পদত্যাগ দাবী ইরানের পালটা হামলায় মধ্যপ্রাচ্যে বাড়ছে যুদ্ধের শঙ্কা আদানির বিদ্যুৎ কমায় দেশজুড়ে লোডশেডিং তীব্র মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ ৭০০ মিলিয়নে স্থির

নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, মৃত ১২৮০ ছাড়াল

নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১২৮০ ছাড়িয়েছে, নিখোঁজ ৫ হাজারের বেশি; নবম দিনেও চলছে উদ্ধার অভিযান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৩:২২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৩:২২:৪৯ অপরাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ৩৪ বার পঠিত
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা, মৃত ১২৮০ ছাড়াল ছবি: সংগৃহীত

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ১ হাজার ২৮০ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। দুর্যোগের পর নয় দিন পার হলেও অনেকের সন্ধান না মেলায় নেপালের কিছু এলাকায় স্বজনরা নিখোঁজ ব্যক্তিদের প্রতীকী শেষকৃত্য শুরু করেছেন।
 

গত ২৬ আগস্ট নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় বরফ ও পাথর ধসের পর ভোতে কোশি নদীতে আকস্মিক পানিপ্রবাহ তৈরি হয়। এতে নেপালের উত্তর ও মধ্যাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ২৫৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫ হাজার ৮৩ জন।
 

নিখোঁজদের দীর্ঘ সময়েও কোনো সন্ধান না পাওয়ায় রাসুয়া জেলার পাহারেবেসি গ্রামের কয়েকটি পরিবার প্রতীকী শেষকৃত্যের আয়োজন করেছে। কুশ ঘাস ব্যবহার করে নিখোঁজ স্বজনদের প্রতিকৃতি তৈরি করে এসব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে বলে জানিয়েছে কাঠমান্ডু পোস্ট।
 

উদ্ধার কার্যক্রমে নেপালের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চিতওয়ান থেকে ৩৫৫টি, নওয়ালপরাসি পূর্ব থেকে ২১৮টি, নওয়ালপরাসি পশ্চিম থেকে ২১২টি এবং নুয়াকোট থেকে ১৭৭টি মরদেহ পাওয়া গেছে। পাশাপাশি রাসুয়া, গোর্খা, ধাদিং ও তাহানু থেকেও মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারতের ভূখণ্ড থেকেও ১৮টি মরদেহ উদ্ধার করে নওয়ালপরাসি পশ্চিমে হস্তান্তর করা হয়েছে।
 

চীনের তিব্বত অঞ্চলেও বন্যার পরিস্থিতি ভয়াবহ। নেপাল সীমান্তের কাছে গিরং কাউন্টিতে প্রাণ হারিয়েছেন ২১ জন। সেখানে এখনো ৫৪১ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
 

নেপালের আবহাওয়া ও জলবিদ্যা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ভোতে কোশি নদীর উজানে বৃষ্টি অব্যাহত থাকায় নদী ও আশপাশের জলধারায় পানির চাপ বাড়তে পারে। বিশেষ করে নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পার্বত্য এলাকার একাধিক জেলায় আকস্মিক বন্যার আশঙ্কাও রয়েছে।
 

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল এই দুর্যোগকে ‘হিমালয়ান সুনামি’ হিসেবে বর্ণনা করেছেন। সংকটের সময়ে সহযোগিতা ও সহমর্মিতা জানানোর জন্য প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
 

দুর্যোগের নবম দিনেও নেপাল সেনাবাহিনীর নেতৃত্বে উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। বন্যার স্রোতে রাসুয়া ও নুয়াকোটের অনেক এলাকার ভূপ্রকৃতি বদলে যাওয়ায় দুর্গম স্থানে উদ্ধারকাজ পরিচালনা করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে উদ্ধারকারীদের।
 

উদ্ধার অভিযানে নেপালের পাশাপাশি ভারতীয় বিশেষজ্ঞ দলও অংশ নিচ্ছে। চিলিমে একটি পাওয়ার হাউসের টানেলে নেপালি সেনাদের সঙ্গে কাজ করছে ভারতীয় টানেল উদ্ধারকারী দল। এরই মধ্যে বিশেষ সরঞ্জামের মাধ্যমে টানেলের প্রায় ১০০ মিটার ভেতর পর্যন্ত অনুসন্ধান চালানো হয়েছে। আরও গভীরে যেতে ভারী যন্ত্রপাতি ব্যবহারের প্রস্তুতি চলছে।
 

বন্যার সময় তিব্বতে আটকে পড়া ১১৪ জন নেপালি নাগরিককেও উদ্ধার করেছে চীন। তাদের তাতোপানি সীমান্ত দিয়ে দেশে ফেরার ব্যবস্থা করা হয়েছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিব্বত থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ নেপালি দেশে ফিরেছেন। আরও প্রায় ১ হাজার ৪০০ জন ফেরার অপেক্ষায় রয়েছেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।