শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ইন্ডিগোর একটি বিমান ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের ধাতব খুঁটিতে ধাক্কা দিয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটলেও এতে বিমানের কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি।
নভি মুম্বাই থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর ৬ই ২২৫ ফ্লাইটটি সকাল ৯টা ২ মিনিটে বিমানবন্দরের ৬ নম্বর বে-তে পার্ক করার সময় খুঁটিতে আঘাত করে। বিমানটির নিবন্ধন নম্বর ভিটি-এনওজি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, অবতরণের পর পার্কিংয়ের সময়ই বিমানটি ডকিং সিস্টেমের খুঁটিতে আঘাত করে। ঘটনার পর প্রকাশিত ছবিতে ধাতব খুঁটিটি একদিকে বেঁকে থাকতে দেখা যায়।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে বিমান থেকে যাত্রী ও ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।