ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

ডেপুটি স্পিকারের লাগানো ৩৫টি গাছের চারা নষ্ট

কলমাকান্দায় চারা উপড়ে ও ভেঙে দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৭:২৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৩৯:৩৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
ডেপুটি স্পিকারের লাগানো ৩৫টি গাছের চারা নষ্ট ছবি সংগৃহিত
নেত্রকোনার কলমাকান্দায় সড়কের পাশে রোপণ করা প্রায় ৩৫টি গাছের চারা উপড়ে ও ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২৫ আগস্ট রাতে কলমাকান্দা ঠাকুরাকোনা সড়কের বামনী এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য কায়সার কামালের উদ্যোগে এসব চারা রোপণ করা হয়েছিল। স্থানীয় সূত্র জানায়, গত ৫ আগস্ট কলমাকান্দার বিভিন্ন এলাকায় বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এর মধ্যে কলমাকান্দা ঠাকুরাকোনা সড়কের পেট্রল পাম্প এলাকা থেকে হীরাকান্দা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির হাজারো চারা লাগানো হয়। গরু ছাগলের ক্ষতি থেকে চারাগুলো রক্ষায় বাঁশের বেড়াও দেওয়া হয়েছিল। স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী সকালে কয়েকটি চারা উপড়ে পড়ে থাকতে দেখেন। তাঁর দাবি, সব মিলিয়ে প্রায় ৩৫টি চারা নষ্ট করা হয়েছে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ডেপুটি স্পিকার কায়সার কামাল ঘটনাটির নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। উপড়ে ফেলা চারাগুলো পুনরায় লাগানোর জন্যও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।