ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

পুরনো পোস্ট ভাইরালের পর কর্মস্থলে নেই বন্দর কর্মকর্তা

চিলমারী বন্দরের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়েছে অন্য কর্মকর্তাকে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৭:২৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৩৮:৫২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
পুরনো পোস্ট ভাইরালের পর কর্মস্থলে নেই বন্দর কর্মকর্তা ছবি সংগৃহিত
সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক পরিচয় ও অতীত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ার পর কুড়িগ্রামের চিলমারী নদীবন্দরের পোর্ট কর্মকর্তা পুতুল চন্দ্র রায়কে কয়েক দিন ধরে কর্মস্থলে দেখা যাচ্ছে না। তাঁর অনুপস্থিতিতে বন্দরের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য বাঘাবাড়ী নদীবন্দরের পোর্ট কর্মকর্তা মো. মাহাবুব আলম তায়েফকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি পুতুল চন্দ্র রায়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়ে। এর মধ্যে ২০১৯ সালের ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের একটি প্যাডের ছবিও রয়েছে। সেখানে তাঁকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ওই প্যাডের সত্যতা এবং তিনি সত্যিই ওই পদে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২০২২ সালের ১৭ মে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ভিডিও ধারণকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে পুতুল চন্দ্র রায়ের বিরোধের ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের ওপর চড়াও হওয়ার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি পরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পুতুল চন্দ্র রায় ২০২৫ সালের শুরুর দিকে চিলমারী নদীবন্দরের পোর্ট কর্মকর্তা হিসেবে যোগ দেন। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁর কাছে জানতে চাইলে তিনি বলেন, চিলমারীর মানুষের সঙ্গে আর দেখা হবে না। তিনি বদলি হয়েছেন কি না জানতে চাইলে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এদিকে একটি সূত্র তাঁর বিরুদ্ধে বন্দরে সিন্ডিকেট করে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে এবং অন্য বন্দরে বদলির জন্য ঢাকায় তদবির চালানোর দাবি করেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহাবুব আলম তায়েফ জানান, বন্দরের প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।