ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

সাহসী পুলিশ সদস্যকে পুরস্কৃত করল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ

তিতাস নদীতে ঝাঁপ দেওয়া নারীকে উদ্ধার করেন কনস্টেবল অমিত হাসান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৭:১৮:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৭:৩৮:১৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
সাহসী পুলিশ সদস্যকে পুরস্কৃত করল ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ছবি সংগৃহিত
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দেওয়া এক নারীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করায় পুলিশ কনস্টেবল অমিত হাসানকে প্রশংসাপত্র ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়েছে। বুধবার ২৬ আগস্ট জেলা পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ তাঁর কার্যালয়ে অমিত হাসানের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে পৌর এলাকার শিমরাইল সেতুর কাছে ওই নারী নদীতে ঝাঁপ দেন।

প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয়ে অভিমান করে তিনি আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দিয়েছিলেন। ঘটনাটি দেখতে পেয়ে সেখানে এক ব্যাচমেটের সঙ্গে ঘুরতে থাকা পুলিশ লাইনসের কনস্টেবল অমিত হাসান সঙ্গে সঙ্গে নদীতে নেমে তাঁকে উদ্ধার করেন। পরে একটি নৌকার সহায়তায় ওই নারীকে নদীর তীরে আনা হয় এবং ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, চিকিৎসা শেষে রাত ১২টার দিকে তাঁকে মা ও বোনের জিম্মায় দেওয়া হয়। ওই নারীর মা জানান, প্রায় ছয় মাস আগে সদর উপজেলার রাধিকা জগৎসার গ্রামে তাঁর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে থাকতেন। দাম্পত্য কলহের কারণে প্রায় তিন মাস আগে তিনি বাবার বাড়িতে চলে আসেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কনস্টেবল অমিত হাসানের সাহসিকতা ও মানবিক ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে পুরস্কৃত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।