ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

ভোলাহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৮-২০২৬ ১১:৩৫:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৮-২০২৬ ১১:৩৫:০৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৪ বার পঠিত
ভোলাহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ছবি: ভোলাহাটে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের ছবি
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে। সোমবার (২৪ আগষ্ট ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সন্ন্যাসীতলার মুসলিমপুর এলাকায় পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজ সংলগ্ন পাকা রাস্তার পশ্চিম পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা।
 
ভোলাহাট থানা-পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ বলছে, রোববার দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে কে-বা কারা দুষ্কৃতিকারী অজ্ঞাত যুবকটিকে হত্যা করেছে বলে তারা প্রাথমিক ধারণা করছেন। 
 
ঘটনার আগের দিন রোববার (২৩ আগষ্ট ২০২৬) গোহালবাড়ী ইউনিয়নের ‘বীরেশ্বরপুর ইসলামিক মিডিয়া’র যুবকদ্বয় টিম ওই ব্যক্তিকে মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পান। তাকে গোসল করিয়ে পোশাক পরিয়ে দেওয়ার সময় তিনি নিজের নাম বাবুল সরদার (আনু: ৩৫ বছর), বাবার নাম মোরশেদ আলী এবং ঠিকানা কাশীনাথপুর, মধুপুর, টাঙ্গাইল বলে জানান। পরে বাবুলকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তিনি সেখান থেকে সুযোগ বুঝে পালিয়ে যান।
 
পরে ঘটনাস্থলে চাঁপাইনবাবগঞ্জের সিআইডির একটি দল এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ওসি আব্দুল বারিকের নির্দেশে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোঃ শাখাওয়াত হোসেন জানান।

 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।