ঢাকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর:যাত্রা শুরু হলো শীর্ষ সংস্থাগুলোর

দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রশাসনিক জটিলতা দূর করা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সর্বাধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৮-২০২৬ ০১:৪৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৮-২০২৬ ০১:৪৫:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪২ বার পঠিত
‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ কার্যকর:যাত্রা শুরু হলো শীর্ষ সংস্থাগুলোর ছবি সংগৃহীত
দেশে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে প্রশাসনিক জটিলতা দূর করা, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং বিনিয়োগকারীদের এক ছাতার নিচে সর্বাধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্যকর করা হয়েছে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’। 
 
২০২৬ সালের ১৬ জুলাই জাতীয় সংসদে পাস হওয়া ও রাষ্ট্রপতির সম্মতি লাভ করা এই আইনটি সরকারের জারি করা বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে ২০ আগস্ট থেকে সারা দেশে কার্যকর ঘোষণা করা হয়।
 
এই নতুন আইন প্রবর্তনের মাধ্যমে বাতিল করা হয়েছে আগের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৬, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন ২০১০, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন ২০১৫ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন ২০১৮। একই সঙ্গে বিলুপ্ত করা হয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপিএ)। 
 
এই তিন সংস্থার সব প্রশাসনিক কার্যক্রম, সম্পদ, দায়-দেনা, চুক্তি, মামলা ও কর্মকর্তা-কর্মচারীদের একীভূত করে দেশের সর্ববৃহৎ ও শীর্ষ বিনিয়োগ সমন্বয়কারী সংস্থা হিসেবে যাত্রা শুরু করল ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ (আইবি)।
 
নতুন এই আইনের অধীনে কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের গভর্নিং বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বয়ং প্রধানমন্ত্রী। এ ছাড়া অর্থ, শিল্প, বাণিজ্য, পররাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি, ভূমি এবং আইন মন্ত্রণালয়ের মন্ত্রীরা, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং বেসরকারি খাতের চারজন প্রতিনিধি (যার মধ্যে দুজন নারী) এই বোর্ডের সদস্য হিসেবে থাকবেন। আর কর্তৃপক্ষের সার্বক্ষণিক দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় থাকবেন একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।