ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

পদ্মা ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাৎ, ১০ জনের বিরুদ্ধে মামলা

সাবেক এমডি আব্দুল মোতালেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ১০:৪৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ১০:৪৭:৫৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১১ বার পঠিত
পদ্মা ব্যাংকের ২ কোটি টাকা আত্মসাৎ, ১০ জনের বিরুদ্ধে মামলা ছবি সংগৃহীত

জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে পদ্মা ব্যাংকের প্রায় ২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মোতালেব পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৩ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে মামলা অনুমোদন দেওয়া হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের তথ্য অনুযায়ী, এমএইচ এন্টারপ্রাইজের কর্ণধার মমিনুর রহমান ভুয়া কাগজপত্র তৈরি করে পদ্মা ব্যাংকের অর্থ আত্মসাৎ করেন। এ ঘটনায় তাকে সহযোগিতার অভিযোগে ব্যাংকটির সাবেক এমডিসহ মোট ১০ জনকে মামলায় আসামি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুদকের অভিযোগ, আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতি, প্রতারণা এবং ক্ষমতার অপব্যবহার করে ব্যাংকের ১ কোটি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন। ভুয়া কাগজপত্র ও অন্যান্য অনিয়মের মাধ্যমে অর্থ বের করে নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পরকে সহযোগিতা করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদক আরও জানিয়েছে, আত্মসাতের পর ওই অর্থ পাচারের সঙ্গে সংশ্লিষ্ট অপরাধও সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাত্তর টেলিভিশনের সাবেক হেড অব নিউজ শাকিল আহমেদ ও সাবেক বিশেষ প্রতিনিধি ফারজানা রূপার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে এ নোটিশ দেওয়া হয়েছে।

দুদক সূত্র জানায়, অন্য একটি মামলায় বর্তমানে কারাগারে থাকায় শাকিল আহমেদ ও ফারজানা রূপার কাছে সরাসরি নোটিশ পৌঁছানো সম্ভব না হওয়ায় সংশ্লিষ্ট পুলিশ সুপারের মাধ্যমে তাদের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ পাঠানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে তাদের সম্পদের তথ্য ও সংশ্লিষ্ট নথি জমা দিতে হবে বলে জানা গেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।