ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

আদমজী ইপিজেডের পোশাক কারখানায় হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে আতঙ্ক; কারণ অজানা, বেপজা হাসপাতালে চলছে চিকিৎসা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৩-০৮-২০২৬ ০২:১০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৮-২০২৬ ০২:১০:৩৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১১ বার পঠিত
আদমজী ইপিজেডের পোশাক কারখানায় হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ প্রায় শতাধিকের বেশি নারী শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে শ্রমিকদের অসুস্থতার কারণ নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
 
শনিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটে।
 
পোশাক কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেড কারখানার নতুন ভবনের তৃতীয় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়েন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অন্যদিকে হঠাৎ এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে কারখানাটির কর্মরত শ্রমিকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকেন।
 
নাম প্রকাশ না করা শর্তে কারখানায় কর্মরত এক শ্রমিক বলেন, দুপুরের পর থেকেই নতুন ভবনের তৃতীয় ও দ্বিতীয় তলার শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থের সংখ্যা অধিক হওয়ায় রাত ৯টায় ছুটি দেওয়ার কথা থাকলেও সাড়ে ৭টার মধ্যে ছুটি দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।