ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ঠাকুরগাঁও-১ আসন আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করল সংসদ সচিবালয়

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ায় শূন্য হলো মির্জা ফখরুলের আসন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০১:১৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০১:১৭:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০১ বার পঠিত
ঠাকুরগাঁও-১ আসন আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করল সংসদ সচিবালয় সংগৃহীত ছবি
 

সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তার ঠাকুরগাঁও ১ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে। শনিবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন প্রণয়ন শাখা ২ এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৩ ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট শুক্রবার রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেন। সংবিধানের ৫০ অনুচ্ছেদের ৪ উপধারা অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের তারিখ থেকেই তার সংসদ সদস্য পদ শূন্য বলে গণ্য হয়েছে।
 

সংবিধানের এই বিধান অনুযায়ী কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার সংসদীয় আসন স্বয়ংক্রিয়ভাবে শূন্য হয়ে যায়, যার ধারাবাহিকতায় ঠাকুরগাঁও ১ আসনটি এখন থেকে শূন্য আসন হিসেবে বিবেচিত হবে। সংসদ সচিবালয়ের এই আনুষ্ঠানিক ঘোষণার পর নির্বাচন কমিশন এখন আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।