ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ঘটনায় গণহত্যার অভিযোগ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০১:০২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০১:০২:২২ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৪ বার পঠিত
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক সংগৃহীত ছবি
 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় এই পরোয়ানা জারি করা হয়েছে।
 

তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানিয়েছেন, একই মামলায় ইসরাইলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইস্তাম্বুলের ১১তম হাই ক্রিমিনাল কোর্টে চলমান এই মামলার নম্বর ২০২৬/১০৮, যেখানে মোট ৩৫ জন আসামির মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও রয়েছেন। তুরস্কের বিচার মন্ত্রণালয় ইতোমধ্যে এই দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে এবং সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।
 

গুরলেক জানান, গত ১৪ জুলাই গণহত্যার অভিযোগে নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে প্রথম গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। মূলত আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর কথিত সশস্ত্র অভিযান এবং পরবর্তীতে ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে মামলাটি পরিচালিত হচ্ছে। তুরস্কের তদন্তে ফ্লোটিলাটি জব্দ এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টাকারী কর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
 

মামলায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন, সম্পদের ক্ষতিসাধন এবং পরিবহণযান ছিনতাইয়ের মতো একাধিক গুরুতর অভিযোগও আনা হয়েছে। গুরলেক জানান, আসামিদের বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।