ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ‘ব্যর্থ হতে বাধ্য’: ইরান

সর্বোচ্চ চাপের নীতি ও আত্মসমর্পণের আহ্বান ব্যর্থ হয়েছে দাবি করে মার্কিন ‘ইকোনমিক ডি-ডে’ অভিযানের তীব্র সমালোচনা
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-০৮-২০২৬ ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৮-২০২৬ ০৯:১৫:৪৪ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
ট্রাম্পের নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা ‘ব্যর্থ হতে বাধ্য’: ইরান ছবি সংগৃহীত
ইরানের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে ঘোষিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ‘ব্যর্থ হতে বাধ্য’ বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
 
তিনি বলন, ১৪ বছর আগে ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’ আরোপের কথা বলা হয়েছিল। কিন্তু সেটি ব্যর্থ হয়েছে। আট বছর আগে তৎকালীন আমেরিকার প্রশাসনের ‘সর্বোচ্চ চাপ’ নীতিও ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি।
 
শুক্রবার (২১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি এ মন্তব্য করেন।
 
আরাগচি বলেন, পাঁচ মাস আগে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণের’ আহ্বান জানানো হয়েছিল। সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে। ফলে ট্রাম্পের সদ্য ঘোষিত ‘এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অভিযান’ও ব্যর্থ হতে বাধ্য।
 
নিজের পোস্টের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার একটি ছবি প্রকাশ করেন আরাগচি। ছবিতে ২০১২ সালের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্য তুলে ধরা হয়েছে। ওই বক্তব্যে ইরানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোকে ‘নিষেধাজ্ঞার ইতিহাসে সবচেয়ে কঠোর’ হিসেবে বর্ণনা করা হয়েছিল।
 
এর আগে বুধবার ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক অভিযান শুরুর ঘোষণা দেন। তিনি এটিকে ‘যেকোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক অভিযান’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্পের ভাষায়, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের এ উদ্যোগ হবে ‘অভূতপূর্ব মাত্রায় অর্থনৈতিক যুদ্ধ ও বিচ্ছিন্নতা’।
 
ইরানকে সহায়তা দেওয়া আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধেও কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তেহরানের আর্থিক সহায়তার পথ বন্ধ করতে আমেরিকার মিত্রদেরও এ উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্প তার এ অভিযানের নাম দিয়েছেন ‘ইকোনমিক ডি-ডে’।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।