ঢাকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয় সংসদের বিরোধীদলকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২১-০৮-২০২৬ ১০:১৪:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৮-২০২৬ ১০:১৪:৪২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলকে স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন ছবি সংগৃহীত
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় জাতীয় সংসদের বিরোধীদলকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের সংসদকক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভোটগ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদ্যমান সংবিধান মেনে সাংবিধানিক প্রক্রিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ায় বিরোধীদলকে তিনি অভিনন্দন জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করা অলি আহমদ এবং বিরোধীদলও নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। তাঁর মতে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য এবং গণতন্ত্রের জন্য একটি শুভ লক্ষণ।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নির্ধারিত আইনি প্রক্রিয়ায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করে। সেই তফসিল অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিরোধীদলের অংশগ্রহণ সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের স্বীকৃতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন তিনি।
 
তিনি বলেন, রাজনৈতিকভাবে সরকারি ও বিরোধী দল বিভিন্ন বিষয়ে ভিন্নমত প্রকাশ করলেও দিনশেষে সাংবিধানিক প্রক্রিয়ায় অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক। বিরোধীদল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে বিদ্যমান সংবিধানকে স্বীকৃতি দিয়েছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।