ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ (বর্ষাকাল) , ৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন সরকার মিশিগানে ৫ জনকে গুলি করে হত্যা, সন্দেহভাজনের মরদেহ মিলল বনে বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: জ্বালানিমন্ত্রী জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করল সামিট এলএনজি টার্মিনাল, কাটছে সংকট ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে যাত্রী নিত্যপণ্যের বাজারে স্বস্তি নেই, চড়া দামে চাপে ক্রেতা ১৫ আগস্ট ঘিরে রাজধানীসহ দেশে সর্বোচ্চ নিরাপত্তা হোয়াটসঅ্যাপে ভুলবশত মুছে যাওয়া বার্তা ও ছবি ফিরিয়ে আনার সহজ উপায় শিক্ষা সহায়তা ট্রাস্টের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে চুরির মামলা ইউক্রেনের ড্রোন ঠেকাতে রুশ জাহাজে খাঁচা ও পানির ট্যাংক! ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরান সৌদি আরবের রাষ্ট্রীয় তেল শোধনাগারে হুতিদের ড্রোন হামলা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনে নামছে বিহারের শিক্ষার্থীরা শিল্প ও বিদ্যুৎ খাতে সরবরাহ স্বাভাবিক রাখতে আগস্টে আসছে আরও ৫ কার্গো সাগর উত্তাল থাকায় ফিরে গেল এলএনজিবাহী জাহাজ ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী গোপন তৎপরতার অভিযোগ বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে ভ্লাদিমির পুতিনের প্রথম ঐতিহাসিক সফর যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে কিম জং উনের 'গোপন আইটি বাহিনী' চাহিদার তুলনায় জোগান কম, নওগাঁয় তীব্র লোডশেডিংয়ে অচল শিল্প ও কৃষিকাজ নিঝুম দ্বীপের বালুতে মিলল মূল্যবান ভারী খনিজ

কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন সরকার

রোববার কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সম্মানীর অর্থ বিতরণ করবেন তারেক রহমান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১১:০৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ১১:০৯:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৩৫ বার পঠিত
কিশোরগঞ্জে ইমাম-মুয়াজ্জিনসহ উপাসনালয়ের সেবকদের সম্মানী দেবেন সরকার ছবি সংগৃহীত

কিশোরগঞ্জের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ অন্যান্য উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের সম্মানীর অর্থ বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কিশোরগঞ্জ জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি সম্মানীর অর্থ বিতরণের পাশাপাশি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেও অংশ নেবেন।

সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং স্থানীয় সংসদ সদস্যরা।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের মোট দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবক রাষ্ট্রীয় এ সুবিধার আওতায় আসবেন। এর মধ্যে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা সম্মানী পাবেন।

চলতি অর্থবছরে মাসিক সম্মানী দেওয়ার জন্য সারা দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ নির্বাচন করা হয়েছে। পাশাপাশি ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জাকেও এ সুবিধার আওতায় রাখা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানীর ব্যবস্থা করাকে সরকারের সামাজিক ও ধর্মীয় সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে রোববার বেলা সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি স্থানীয় সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

দুপুর ১২টায় প্রধানমন্ত্রী কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরে উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন।

এ ছাড়া দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই স্থানে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে তার।

কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রীর এসব কর্মসূচিকে ঘিরে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। একই দিনে ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের সম্মানীর অর্থ এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি থাকায় অনুষ্ঠানটি সরকারের বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের সমন্বিত আয়োজন হিসেবে গুরুত্ব পাচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।