ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

ঢাকা দিল্লি বন্ধুত্ব আরও জোরদার করতে চায় ভারত

অভিন্ন ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ ভারতের সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর কথা জানিয়েছেন দীনেশ ত্রিবেদী।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ১০:২৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৫৭:১০ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৩৬ বার পঠিত
ঢাকা দিল্লি বন্ধুত্ব আরও জোরদার করতে চায় ভারত ছবি—সংগৃহীত

ঢাকা ও দিল্লির সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারত একসঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শনিবার ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 

দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস একই সূত্রে যুক্ত। অভিন্ন ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক এগিয়ে যাচ্ছে।
 

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অংশীদারত্ব বাড়ছে বলেও জানান তিনি। তাঁর মতে, দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগই বাংলাদেশ ভারত বন্ধুত্বের অন্যতম প্রধান ভিত্তি।
 

যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ভারতীয় হাইকমিশনার। তিনি বলেন, শান্তি, সহযোগিতা ও সংলাপ ভারতের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি।
 

দীনেশ ত্রিবেদী আরও বলেন, অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে গ্লোবাল সাউথে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে ভারত।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।