ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড়

ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে যাত্রী

এলপিজিতে চলা অটোরিকশায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সময় লাগার শঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৫৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৮-২০২৬ ০৮:৫৬:৫২ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১৯৭ বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় সব ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ,  ভোগান্তিতে যাত্রী ছবি: সংগৃহীত
গ্যাসের তীব্র সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব সিএনজি ফিলিং স্টেশনে সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে সিএনজিচালিত অটোরিকশার সংকট দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। গ্যাসের বিকল্প হিসেবে কিছু অটোরিকশা এলপিজিতে চললেও এসব যানবাহনে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে।
 
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত থেকে জেলার সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। এর আগে দুই সপ্তাহের বেশি সময় ধরে এসব স্টেশনে স্বাভাবিকের তুলনায় কম চাপের গ্যাস সরবরাহ করা হচ্ছিল।
 
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি সিএনজি ফিলিং স্টেশনে স্বাভাবিক সময়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার ঘনমিটার গ্যাস সরবরাহ করা হয়। তবে জেলার চাহিদা-এর প্রায় দ্বিগুণ। সাধারণত প্রায় ১৫ পিএসআই চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও দীর্ঘদিন ধরে ৩ থেকে ৪ পিএসআই চাপে গ্যাস পাওয়া যাচ্ছিল। বুধবার থেকে চাপ আরও কমে যায়। পরে বৃহস্পতিবার রাত থেকে সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
 
গ্যাস না থাকায় শহর ও আশপাশের সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা কমে গেছে। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক যাত্রী যানবাহন পাচ্ছেন না। এর সুযোগ নিয়ে বিভিন্ন পথে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
 
যাত্রীরা জানান, কাউতলী থেকে আখাউড়া বাইপাসে নির্ধারিত ৬০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১০০ টাকা। চিনাইর পর্যন্ত ৫০ টাকার পরিবর্তে ৭০ টাকা, সুলতানপুর পর্যন্ত ৩০ টাকার পরিবর্তে ৫০ টাকা এবং তন্তর পর্যন্ত ৫০ টাকার পরিবর্তে ১০০ টাকা নেয়া হচ্ছে। এ ছাড়া বিশ্বরোড থেকে অরুয়াইল পথে ৮০ টাকার পরিবর্তে ১৫০ থেকে ২০০ টাকা, নাসিরনগরে ৫০ টাকার পরিবর্তে ১০০ থেকে ১২০ টাকা এবং বিশ্বরোড থেকে কাউতলী পথে ৪০ টাকার পরিবর্তে ৭০ থেকে ১০০ টাকা নেয়া হচ্ছে।
 
জেলা শহরের কুমারশীল মোড় থেকে সুহিলপুর যাওয়ার উদ্দেশে অটোরিকশার জন্য প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেন রমজান খাদেম। পরে একটি অটোরিকশা পেলে চালক তার কাছে ৩০ টাকার পরিবর্তে ৮০ টাকা ভাড়া দাবি করেন। পরে দর-কষাকষি করে ৭০ টাকায় যেতে রাজি হন চালক।
 
সিএনজি অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, মেড্ডা বাসস্ট্যান্ড থেকে সরাইল-বিশ্বরোড পথে নিয়মিত ভাড়া ৪০ টাকা। গ্যাসের চাপ কমে যাওয়ার পর বুধবার থেকে ৭০ টাকা ভাড়া নিতাম। এখন এলপিজি দিয়ে গাড়ি চালাতে গিয়ে ৯০ টাকা নিতে হচ্ছে।
 
ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড এলাকার সোপান ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আজিজুল হক বলেন, বুধবার থেকেই স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ফলে যানবাহনে গ্যাস দেয়া সম্ভব হচ্ছে না। বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ রোববার অথবা সোমবার থেকে সরবরাহ শুরুর আশ্বাস দিয়েছেন। তবে সংকট পুরোপুরি কবে কাটবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাচ্ছি না।
 
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া শাখার উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল হক বলেন, এলএনজি সংকটের কারণে গ্রাহকদের নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। সংকট কবে কাটবে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকেও নির্দিষ্ট কোনো সময়সীমা জানানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন সময় লাগতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।