ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের

সংস্কারের এক মাসেই খালে ধস, ভেঙে পড়ল ৮০ লাখ টাকার সড়ক

ফেনীর ছাগলনাইয়ায় সংস্কার শেষ হওয়ার পরপরই সড়ক ধস, পুনর্নির্মাণের আশ্বাস পৌরসভার
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৬ ১২:২১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৬ ১২:২২:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
সংস্কারের এক মাসেই খালে ধস, ভেঙে পড়ল ৮০ লাখ টাকার সড়ক ছবি: সংগৃহীত
ফেনীর ছাগলনাইয়া পৌরসভার পশ্চিম ছাগলনাইয়া এলাকায় সংস্কারকাজ শেষ হওয়ার প্রায় এক মাসের মধ্যেই খালে ধসে পড়েছে বীর মুক্তিযোদ্ধা আজাদ সড়কের একটি অংশ ও পাশের গার্ডওয়াল। পৌরসভার উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় ৮০ লাখ টাকা ব্যয়ে সোয়া কিলোমিটার সড়ক ও গার্ডওয়াল সংস্কার করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে সড়ক ধসে পড়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
 
স্থানীয়দের অভিযোগ, সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং যথাযথ তদারকির অভাবের কারণে গার্ডওয়ালটি দুর্বল হয়ে পড়ে। এরই মধ্যে গার্ডওয়ালের একটি অংশ রাস্তাসহ খালে পড়ে গেছে। গার্ডওয়ালের বিভিন্ন স্থানেও ফাটল দেখা দিয়েছে বলে জানান তাঁরা।
 
স্থানীয়দের ভাষ্য, সড়কটি দুই পাশে শত শত একর কৃষিজমির মাঝ দিয়ে গেছে। সড়কের একটি অংশ ধসে পড়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রুত টেকসইভাবে সড়ক ও গার্ডওয়াল পুনর্নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আগামী বোরো মৌসুমে কৃষিপণ্য পরিবহনেও সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
 
স্থানীয় কৃষক মাহবুব হোসেন বলেন, সংস্কারের আগে সড়কটি প্রায় ৯ ফুট প্রশস্ত ছিল। সংস্কারের পর সেটি কমিয়ে প্রায় ৭ ফুট করা হয়েছে। পশ্চিম পাশে আরও প্রায় ৫০০ ফুট কাঁচা রাস্তা রয়েছে। তাঁর অভিযোগ, যথাযথ তদারকির অভাব ও নিম্নমানের নির্মাণসামগ্রীর কারণে সংস্কারের এক মাসের মধ্যেই গার্ডওয়াল দুর্বল হয়ে সড়কসহ ধসে পড়েছে।
 
তিনি জানান, সড়কটির দুই পাশে পাঁচ শতাধিক একর ধানের জমি রয়েছে। একটি গাড়ি চলাচলের সময় পথচারীদের চলাচলেও সমস্যা হয়। আগামী মৌসুমের আগে টেকসইভাবে সড়ক ও গার্ডওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।
 
ঠিকাদার মো. মোস্তফা বলেন, পৌরসভার প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী সড়ক ও গার্ডওয়ালের কাজ করা হয়েছে। ধসে পড়া অংশের গার্ডওয়াল পুনরায় নির্মাণ করা হবে।
 
ছাগলনাইয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. মাসুদ আলম বলেন, পশ্চিম ছাগলনাইয়া এলাকায় গার্ডওয়াল ধসে পড়ার বিষয়টি তাঁরা অবগত হয়েছেন। রাস্তার পাশের খাল গভীর হওয়া এবং মাটির পর্যাপ্ত সাপোর্ট না থাকায় গার্ডওয়ালটি হেলে পড়ে ধসে গেছে। টেকসইভাবে পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে জানানো হয়েছে। কয়েক দিনের মধ্যে কাজ শুরু হতে পারে বলে জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।