ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনে নামছে বিহারের শিক্ষার্থীরা

শিক্ষক নিয়োগ পরীক্ষার (টিআরই ৪) বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব ও অন্যান্য পরীক্ষায় জালিয়াতির প্রতিবাদে রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১১:৫৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১১:৫৪:১১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আমরণ অনশনে নামছে বিহারের শিক্ষার্থীরা ছবি: সংগৃহীত
বিহার রাজ্য শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবার আন্দোলনে নামছে ভারতের বিহারের শিক্ষার্থীরা। তারা জানিয়েছে, আগামী ১৮ আগস্ট থেকে আমরণ অনশন শুরু করবে তাদের নেতা দিলীপ ও অন্যান্যরা। 
 
বিহারের শিক্ষার্থীরা রাজ্য শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির পদত্যাগ দাবি করছেন। এরসঙ্গে শিক্ষক নিয়োগ পরীক্ষার (টিআরই ৪) বিজ্ঞপ্তি প্রকাশ ও অন্যান্য পরীক্ষায় জালিয়াতির বিচারও চাইছে তারা। শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) পাটনায় বৈঠকে বসে।
 
দীর্ঘদিন ধরেই তারা টিআরআই ৪ এর বিজ্ঞপ্তি প্রকাশের দাবি করছে। যেদিন শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারী দায়িত্ব গ্রহণ করেন সেদিন থেকেই আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এখন তার পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসতে যাচ্ছে তারা।
 
শিক্ষার্থীদের নেতা দিলীপ বলেছেন, তাদের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী ১৮ আগস্ট তারা গার্দিনবাঘে অনির্দিষ্টকালের আমরণ অনশনে বসবেন। তিনি সতর্কতা দিয়ে বলেন, যদি ওইদিন থেকে পাঁচদিনের মধ্যে সরকার তাদের দাবি না মানে তাহলে তারা রাজ্যের বিধানসভার দিকে মিছিল নিয়ে যাবেন। অপরদিকে গার্দিনবাঘে অনশন চলতে থাকবে।
 
দিলীপ আরও বলেছেন, শিক্ষামন্ত্রী তাদের কথা দিয়েছিলেন জুলাইয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা ৪ এর বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। কিন্তু তিনি তা করেননি। দিলীপ অভিযোগ করেন, জুলাইয়ের আগে শিক্ষামন্ত্রী বলতেন জুলাই এখনো আসেনি। আর এখন বলছেন জুলাই ইতিমধ্যে চলে গেছে।
 
যেহেতু আগস্টেরও প্রায় অর্ধেক চলে গেছে তাই তাদের আন্দোলন শুরু ছাড়া আর কোনো পথ নেই বলে উল্লেখ করেন দিলীপ।
 
সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।