ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

হরমুজ নিয়ন্ত্রণে ইরান, ট্রাম্পের দাবির পাল্টা জবাব

ট্রাম্পের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ দাবির একদিন পর ইরানের বাসিজ প্রধানের পাল্টা বক্তব্য
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ০৩:৩৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ০৩:৩৯:০৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৬ বার পঠিত
হরমুজ নিয়ন্ত্রণে ইরান, ট্রাম্পের দাবির পাল্টা জবাব ছবি: সংগৃহীত

ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান হোসেন তায়েব দাবি করেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন ইরানের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অধীনে রয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজের প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
 

এর একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে। তিনি মার্কিন নৌ অবরোধকে ‘ওয়াল অব স্টিল’ হিসেবে উল্লেখ করে ইরানের এ বিষয়ে কিছু করার নেই বলেও মন্তব্য করেন।
 

ট্রাম্পের ওই বক্তব্যের পরই ইরানের পক্ষ থেকে পাল্টা দাবি এলো। হোসেন তায়েব বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব দুর্বল করতে এবং নতুন সংঘাত সৃষ্টি করতে চাইলেও তা সফল হয়নি। তার ভাষ্য অনুযায়ী, ইরানের বিমানবাহিনী বা নৌবাহিনী নিয়ে নানা দাবি থাকলেও দেশটি এখনো প্রণালিটির নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রেখেছে।
 

হরমুজ প্রণালি ইরান ও ওমানের মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ জলপথ, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। বর্তমানে প্রণালিটি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।