ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা

৩০ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা; বাগদাদ বলছে, এটাই চূড়ান্ত সময়সীমা।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১১:৫৬:৪৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১৯ বার পঠিত
২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা ছবি: সংগৃহীত
ইরাক থেকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে। এরপর ১ অক্টোবর থেকে দেশটিতে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না বলে জানিয়েছে ইরাকি সরকার।
 
বুধবার (১২ আগস্ট) মার্কিন সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর আল জাজিরার।
 
বিবৃতিতে বলা হয়, ৩০ সেপ্টেম্বর ইরাকে আইএসআইএসবিরোধী বৈশ্বিক জোটের সামরিক মিশনের আনুষ্ঠানিক সমাপ্তি এবং জোটের সেনা প্রত্যাহারের শেষ দিন। পরদিন থেকে ইরাকে কোনো বিদেশি সামরিক উপস্থিতি থাকবে না। বৈঠকে আল জাইদি ও জেনারেল কুপার ৩০ সেপ্টেম্বরের মধ্যে সামরিক মিশন শেষ করার বিষয়ে একমত হন। এর আগে জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরের সময়ও বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন ইরাকি প্রধানমন্ত্রী।
 
২০০৩ সালে সাদ্দাম হোসেনের সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক অভিযানের মধ্য দিয়ে ইরাকে মার্কিন সেনা মোতায়েন শুরু হয়। পরে ২০২৪ সালে ইরাক ও যুক্তরাষ্ট্র দেশটিতে আইএসআইএসবিরোধী মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযান ধীরে ধীরে বন্ধ করার বিষয়ে সমঝোতায় পৌঁছায়। সামরিক মিশন শেষ হওয়ার পর ইরাক-যুক্তরাষ্ট্র সম্পর্ক অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতার দিকে এগিয়ে নেওয়া হবে। এ ক্ষেত্রে দুই দেশের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছে বাগদাদ।
 
এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহারের পরিকল্পনা রয়েছে। তবে ইরাকে বর্তমানে কতজন মার্কিন সেনা রয়েছেন এবং তাদের কোথায় সরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
 
ওয়াশিংটনের দাবি, আইএসআইএসকে পরাজিত করার লড়াইয়ে ইরাক, যুক্তরাষ্ট্র ও তাদের জোটের অংশীদাররা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এখন দেশটির নিরাপত্তার দায়িত্ব ইরাকি নিরাপত্তা বাহিনী, কুর্দিস্তান অঞ্চলের পেশমার্গাসহ অন্যান্য স্থানীয় বাহিনীই নেতৃত্ব দেবে।
 
গত বছর ইরাকের অধিকাংশ এলাকা থেকে মার্কিন সেনারা বিভিন্ন ঘাঁটি ছেড়ে গেলেও স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে কিছু মার্কিন সেনা অবস্থান করছিল। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো কয়েক দফা হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।