ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

রাশিয়ার নভোরোসিস্ক নৌঘাঁটিতে ইউক্রেনের বড় হামলা

কৃষ্ণসাগরের নভোরোসিস্কে ইউক্রেনীয় হামলায় চারটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। নিহত ৩, আহত ২৪।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৬ ১০:৪৭:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৬ ১০:৪৭:২৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৩ বার পঠিত
রাশিয়ার নভোরোসিস্ক নৌঘাঁটিতে ইউক্রেনের বড় হামলা ছবি—সংগৃহীত

কৃষ্ণসাগরে রাশিয়ার গুরুত্বপূর্ণ নৌঘাঁটি নভোরোসিস্কে বড় ধরনের হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় অন্তত চারটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় শিশুসহ তিনজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।
 

ইউক্রেনের দাবি, কিয়েভ থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে পরিচালিত এই অভিযানে রাশিয়ার কয়েকটি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর নভোরোসিস্ক বন্দর নগরীতে জরুরি অবস্থা জারি করে স্থানীয় প্রশাসন। আঞ্চলিক গভর্নরও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
 

ইউক্রেনের হামলার জবাবে কৃষ্ণসাগরে পাল্টা অভিযান চালানোর কথা জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, ওডেসা বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী একটি ইউক্রেনীয় কার্গো জাহাজে হামলা চালিয়ে সেটিতে সফলভাবে আঘাত করা হয়েছে। একই সঙ্গে একটি জ্বালানি ডিপো ও কয়েকটি বন্দর অবকাঠামো ধ্বংসের দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। ওডেসার একটি শপিং মলেও হামলা হয়েছে বলে জানানো হয়েছে।
 

এদিকে পরিস্থিতি নিয়ে ইউক্রেনকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন জানিয়েছে, কৃষ্ণসাগরে বেসামরিক তেলবাহী জাহাজে কোনো ধরনের হামলা গ্রহণযোগ্য হবে না। বিশ্ববাজারে তেলের দামের স্থিতিশীলতা বজায় রাখতে নভোরোসিস্কের তেল রপ্তানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার জন্যও কিয়েভকে সতর্ক করা হয়েছে।
 

অন্যদিকে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বাণিজ্যিক জাহাজ জব্দ করলে সেটিকে দস্যুতা হিসেবে বিবেচনা করা হবে এবং এর কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

 

 

 


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৭

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।