ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা

দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছেন‌ জ্বালানি মন্ত্রী
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৮-২০২৬ ০৯:৩৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৬ ০৯:৫৩:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪৪ বার পঠিত
আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা ছবি সংগৃহীত

দেশের চলমান বিদ্যুৎ সংকটের কিছুটা উন্নতি আজ বুধবার সন্ধ্যা থেকে হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। একই সঙ্গে গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে মানুষের চলমান দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। গতকাল সন্ধ্যা থেকে একটি কৌশল নেওয়া হয়েছে এবং এর ফলে আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ার আশা করছেন তারা।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, বঙ্গোপসাগর উত্তাল থাকায় একটি ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে নতুন করে গ্যাস সরবরাহ করা যাচ্ছে না। অন্য টার্মিনালটিও দুর্ঘটনার কারণে পূর্ণ সক্ষমতায় চালানো সম্ভব হচ্ছে না। পূর্ণ সক্ষমতায় নিতে হলে টার্মিনালটি প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে, যা বড় ধরনের চ্যালেঞ্জ।

তিনি বলেন, এ বিষয়ে এক্সিলারেট এনার্জির সঙ্গে আলোচনা চলছে। কখন টার্মিনাল বন্ধ রাখলে জনদুর্ভোগ সবচেয়ে কম হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গেও আলোচনা চলছে।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের ভোগান্তি চরমে—এ বিষয়ে কোনো দ্বিমত নেই। প্রাকৃতিক দুর্যোগের কারণে পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রকৃতি স্বাভাবিক হলে গ্যাস খালাস ও সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হবে। তিনি চলমান সংকটের জন্য আগের সরকারগুলোর ভুল নীতিকেও দায়ী করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।