ঢাকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
ভেনেজুয়েলার ৪০০ কোটি ডলারের স্বর্ণ নিউইয়র্কে যাচ্ছে রূপপুরের বিদ্যুৎ গ্রিডে নিতে সঞ্চালন প্রকল্পের মেয়াদ বাড়ল উত্তর আরব সাগরে ভারত-পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষ, উঠছে প্রশ্ন স্বেচ্ছায় ইসলাম গ্রহণের কথা আদালতে স্পষ্ট করলেন ভারতের আয়ুষ মালিক দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ ঢাকায় তিন মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকা অনুমোদন লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের পর মৃত্যু নিয়ে ধোঁয়াশা টেকসই অবকাঠামো উন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান মন্ত্রীর দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে আরও ৬ কার্গো এলএনজি আমদানি পশ্চিমবঙ্গে ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশ: আরও ১০০ প্রতিষ্ঠানকে নোটিশ পদ্মা জেনারেলে শিশুর মৃত্যুর অভিযোগ: ডাক্তারহীন এনআইসিইউ বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটের উৎপাদন বন্ধ নাগরিকদের ব্যক্তিগত তথ্য বেচাকেনার অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১ ভারতকে পেছনে রেখে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যে যুক্তরাষ্ট্র তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন সম্পত্তি হস্তান্তর বিল-২০২৬ কুরআন ও সুন্নাহর পরিপন্থী দাবি হেফাজতের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ৫০০ ইসরায়েলি কেশমের কাছে ইরানি জাহাজে মার্কিন হামলার দাবি, নিহত ১ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন নিয়ে রিট খারিজ

ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করা অপরাধ নয়, রায় জার্মান আদালতের

বাকস্বাধীনতার অধিকারকে গুরুত্ব দিয়ে আপিলে নারীর খালাস
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ১০:৫০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ১০:৫০:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
ইসরায়েলকে নাৎসিদের সঙ্গে তুলনা করা অপরাধ নয়, রায় জার্মান আদালতের ছবি: সংগৃহীত
জার্মানির একটি উচ্চ আঞ্চলিক আদালত রায় দিয়েছেন, ইসরায়েলের কর্মকাণ্ডকে নাৎসি শাসনের সঙ্গে তুলনা করা নিজেই কোনো ফৌজদারি অপরাধ নয়। আদালতের মতে, যদি এমন তুলনা রাষ্ট্রের নীতির সমালোচনার উদ্দেশ্যে করা হয় এবং একই সঙ্গে নাৎসি আদর্শ বা তাদের অপরাধের সমর্থন না থাকে, তাহলে তা বাকস্বাধীনতার আওতায় সুরক্ষিত হতে পারে। জার্মান আইনি ওয়েবসাইট বেক অনলাইনের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।
 
প্রতিবেদন অনুযায়ী, এক নারী ইনস্টাগ্রাম ব্যবহারকারী তাঁর কয়েকটি পোস্টে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের কর্মকাণ্ডের সঙ্গে নাৎসি বাহিনীর সহিংসতার তুলনা করেন। এসব পোস্টে তিনি নাৎসিদের স্বস্তিকা চিহ্ন এবং নাৎসি পার্টির পতাকার ছবি ব্যবহার করেছিলেন। বিষয়টি নিয়ে তাঁর বিরুদ্ধে সংবিধানবিরোধী সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগ আনা হয়।
 
চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত রায়ে জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর সোয়াইব্রুকেনের উচ্চ আঞ্চলিক আদালত ওই নারীকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেন।

আদালত বলেন, সংশ্লিষ্ট আইনি বিধান এ ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ অভিযুক্ত ব্যক্তি ইসরায়েলের নীতির সমালোচনার উদ্দেশ্যে প্রতীকগুলো ব্যবহার করেছেন এবং নাৎসি আমলের অপরাধ ও আদর্শ থেকে নিজেকে স্পষ্টভাবে দূরে রেখেছেন।
 
আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয়, সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম স্টোরিতে একটি তুলনামূলক ছক প্রকাশ করা হয়েছিল, যেখানে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রেক্ষাপটে নাৎসি শাসন ও ইসরায়েলের কর্মকাণ্ডের তুলনা তুলে ধরা হয়। একটি বিভক্ত ছবিতে এক পাশে ইসরায়েলের পতাকা এবং অন্য পাশে আংশিক দৃশ্যমান স্বস্তিকা চিহ্নসহ নাৎসি পতাকা দেখানো হয়েছিল।
 
এ ছাড়া আরেকটি পোস্টে একটি দেয়ালে স্টার অব ডেভিডের ভেতরে নাৎসি স্বস্তিকা চিহ্ন অঙ্কিত ছিল। সেখানে দেয়ালের সামনে অবস্থান নেওয়া সেনাসদস্যদের গুলিবর্ষণের দৃশ্য এবং নিচে রক্ত প্রবাহের চিত্র দেখানো হয়। পোস্টে #freepalestine ও #gazaunderattack হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছিল।
 
এর আগে লুডভিগশাফেনের একটি নিম্ন আদালত সংবিধানবিরোধী সংগঠনের প্রতীক ব্যবহারের অভিযোগে ওই নারীকে ২ হাজার ৪০০ ইউরো, যা প্রায় ২ হাজার ৭৬৮ মার্কিন ডলারের সমপরিমাণ, জরিমানা করেছিলেন। তবে আপিল শুনানিতে সোয়াইব্রুকেনের উচ্চ আঞ্চলিক আদালত সেই রায় বাতিল করেন। একই সঙ্গে আদালত উল্লেখ করেন, ফৌজদারি আইন ব্যাখ্যার ক্ষেত্রে বাকস্বাধীনতার সাংবিধানিক অধিকারকে যথাযথ গুরুত্ব দিতে হবে এবং আইনের পরিধিকে অপ্রয়োজনীয়ভাবে কঠোরভাবে প্রয়োগ করা উচিত নয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৫

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।