ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহর বিমানবন্দর সম্পূর্ণ অকার্যকর

মার্কিন বিমান হামলায় ইরানের বুশেহর বিমানবন্দর ও বেসামরিক আবহাওয়া কেন্দ্র ধ্বংস, নতুন করে তীব্র সংঘাতের আশঙ্কা।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:০৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:০৮:৫২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বুশেহর বিমানবন্দর সম্পূর্ণ অকার্যকর ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের হামলায় অচল হয়ে পড়েছে ইরানের বুশেহর বিমানবন্দর। দেশটির একজন সরকারি মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। ওই মুখপাত্র জানান, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত বুশেহর বিমানবন্দর সাম্প্রতিক মার্কিন হামলার পর সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়েছে।
 
সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি এক সংবাদ সম্মেলনে বলেন, এটি পুনরায় চালু করতে হলে একেবারে ভিত্তি থেকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করতে হবে।
 
তিনি আরও বলেন, আমরা একটি সংস্কার করা বিমানের ধ্বংসাবশেষ দেখেছি, যা জনগণের সেবার জন্য কেনা হয়েছিল। কিন্তু একটি ক্ষেপণাস্ত্র সরাসরি সেটিতে আঘাত হানে। এতে বিমানের লেজের একটি ছোট অংশ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।
 
মোহাজেরানি জানান, সম্পূর্ণ বেসামরিক স্থাপনা বুশেহর আবহাওয়া কেন্দ্রও প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
 
সাম্প্রতিক সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর জবাবে তেহরান দাবি করে, তারা কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।