ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ডোনাল্ড ট্রাম্পের,

সমঝোতায় না এলে ইরানের অবকাঠামো ধ্বংসের হুশিয়ারি দিয়ে কূটনৈতিক আলোচনা চালুর দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১২:০২:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১২:০২:৩৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৮ বার পঠিত
ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ডোনাল্ড ট্রাম্পের, ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। খবর সিএনএনের।
 
মঙ্গলবার (২৮ জুলাই) ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে আমি ফিরে গিয়ে আমার কাজ শেষ করব। তবে এরপর সেগুলো পুনর্গঠনে তাদের অনেক দীর্ঘ সময় লাগবে। ইতোমধ্যেই সবকিছু পুনর্নির্মাণ করতে তাদের বহু বছর লেগে যাবে।
 
তিনি আরও বলেন, অনেকে চাইছেন আমি ফিরে গিয়ে কাজ শেষ করি। সেতুগুলোর কথা যদি বলেন, তাহলে এক ঘণ্টারও কম সময়ে আমি তাদের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি।
 
ট্রাম্প দাবি করেন, তিনি চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্রও লক্ষ্যবস্তু করতে পারেন। কারণ, সবচেয়ে কঠিন অবকাঠামো নির্মাণ হলো বিদ্যুৎকেন্দ্র। আর সবচেয়ে বেশি সময় লাগে একটি সেতু নির্মাণে।
 
তবে ট্রাম্প বলেন, তিনি সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে সুপেয় পানি উৎপাদনকারী ডেসালিনেশন প্ল্যান্টে হামলা চালাতে চান না।
 
তিনি বলেন, সেখানে হামলা করলে আমি কাদের ক্ষতি করব? সাধারণ মানুষের। তাই আমি সেটা করতে চাই না।
 
সূত্র : সিএনএন

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।