ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৯ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

বোন হারানোর শোক পেরিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে ছোট্ট তাহসিন

মাইলস্টোন স্কুলের দুর্ঘটনায় বোন হারানো শিশুর হাসির ছবি ছুঁয়েছে হাজারো মানুষের হৃদয়
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৮:৪৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৮:৪৯:১৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৮৯ বার পঠিত
বোন হারানোর শোক পেরিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে ছোট্ট তাহসিন ছবি সংগৃহীত

রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ফাইনাল অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের মুহূর্তে হাসিমাখা মুখে ধরা পড়ে ছোট্ট তাহসিন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবি অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। জানা গেছে, দুই বছর আগে মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারিয়েছিল এই শিশুটি।
 

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ফটোগ্রাফারের তোলা ছবিতে দেখা যায়, স্কুল ইউনিফর্ম পরা তাহসিনসহ অনেক শিশু প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে আছে। ছবিটি প্রকাশের পর অনেকেই এর পেছনের গল্প জানতে আগ্রহ প্রকাশ করেন।
 

তাহসিনের স্বজনদের ভাষ্য অনুযায়ী, মাইলস্টোন স্কুলের সেই দুর্ঘটনায় তার বড় বোন তাসনিয়া নিহত হন। ঘটনার সময় তাহসিন ষষ্ঠ শ্রেণিতে এবং তাসনিয়া অষ্টম শ্রেণিতে অধ্যয়ন করছিল। দুর্ঘটনার পর বোনকে বাঁচানোর আশায় স্যালাইন ও পানি সংগ্রহের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে আর ফিরে পাওয়া যায়নি।
 

একটি জাতীয় দৈনিকের ফটোসাংবাদিক জান্নাতুল ফেরদৌস লাকী জানান, দুর্ঘটনার কিছুদিন পর একটি হিলিং সেশনে তাহসিন বোনকে নিয়ে আবেগঘন একটি চিঠি লিখেছিল। সেই সেশনেও তিনি উপস্থিত ছিলেন।
 

স্বজনদের দাবি, বোনকে হারানোর পর থেকে তাহসিন অনেকটাই চুপচাপ হয়ে যায় এবং খুব কমই হাসত। তবে আর্মি স্টেডিয়ামের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়ে তাকে আনন্দিত ও উচ্ছ্বসিত দেখা যায়। সেই মুহূর্তের হাসিমাখা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বহু মানুষের আবেগ স্পর্শ করে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।