শেরপুর সাংবাদিক ফোরাম ঢাকার নতুন সভাপতি দেলোয়ার রাশেদ, সাধারণ সম্পাদক তানজিল রিমন
২০২৭ থেকে ২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি অনুমোদন।
- আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১২:১৩:৩৩ অপরাহ্ন
- আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১২:১৩:৩৩ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ১৯ বার পঠিত
ছবি সংগৃহীত
শেরপুর সাংবাদিক ফোরাম ঢাকার নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার রাশেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন তানজিল রিমন। রাজধানীতে কর্মরত শেরপুর জেলার সাংবাদিকদের এ সংগঠনের ২০২৭ থেকে ২০২৮ মেয়াদের জন্য ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংগঠনটির বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন তাসলিমা হোসেন শিখা এবং সহসভাপতি হয়েছেন মঈন আব্দুল্লাহ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান সেলিম। সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান নাবিল, কোষাধ্যক্ষ সারোয়ার জাহান, দপ্তর সম্পাদক মুজাহিদ বিল্লাহ, তথ্য ও প্রকাশনা সম্পাদক আল মাসুদ নয়ন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুল হাসান।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন হকিকত জাহান হকি, রাশেদুল ইসলাম রাশেদ, জিয়াউল হক, মনির মোহাম্মদ ইমাম বাকী এবং শাইনুল ইসলাম নূর।
নবগঠিত কমিটির মেয়াদ ২০২৭ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। চলতি বছরের ডিসেম্বর মাসে নতুন কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হবে।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি ঢাকার সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব উদয় হাকিম। এ ছাড়া উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক আবুল কালাম আজাদ, কামরুল হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা।
সম্মেলনে উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে। পাশাপাশি ঢাকায় কর্মরত শেরপুরের সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য জোরদার এবং জেলার সার্বিক কল্যাণে সংগঠনটি সম্মিলিতভাবে কাজ করবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।