ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড সংসদের কার্যপ্রণালি-বিধি ও পিটিশন কমিটির সভাপতি হলেন স্পিকার আরব আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের সমস্যা সমাধানের চেষ্টা চলছে জাতিসংঘে সভাপতি হিসেবে দায়িত্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

দিল্লিতে সিজেপির বিক্ষোভে ডিসিপির নির্দেশে ছররা গুলি

আরএএফ সদস্যের ছররা গুলিতে আহত হওয়ার অভিযোগ, বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক আবেদন
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১২:৫২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ০১:৫৯:০৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৩৩ বার পঠিত
দিল্লিতে সিজেপির বিক্ষোভে ডিসিপির নির্দেশে ছররা গুলি সংগৃহীত ছবি
 

দিল্লিতে ককরোচ জনতা পার্টির সিজেপির বিক্ষোভ চলাকালে ভিড় নিয়ন্ত্রণে দিল্লি পুলিশের এক ডেপুটি কমিশনারের ডিসিপির সরাসরি নির্দেশে র‌্যাপিড অ্যাকশন ফোর্সের আরএএফ এক ডেপুটি কমান্ড্যান্ট ছররা গুলি ছুড়েছিলেন বলে সরকারি নথিতে তথ্য পাওয়া গেছে। সম্প্রতি প্রকাশিত ওই নথির বরাত দিয়ে দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
 

নথি অনুযায়ী, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ডিসিপির নির্দেশে আরএএফের ডেপুটি কমান্ড্যান্ট দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত অস্ত্র থেকে ৫৫ রাউন্ড নন ইলেকট্রিক্যাল শেল, ১৫ রাউন্ড ইলেকট্রিক্যাল শেল, পাঁচটি টিয়ার স্মোক গ্রেনেড এবং ছররা গুলিভর্তি ব্যালিস্টিক কার্তুজসহ দুই রাউন্ড গুলি ছোড়েন।
 

এর আগে ২১ জুলাই দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছিল, আরএএফ সদস্যদের ছোড়া ছররা গুলিতে গুরুতর আহত দুজনকে সরকারি হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। আহতদের মধ্যে ১৯ বছর বয়সি সাহিল লোচাবের চোখের মণি ছররার আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ডান চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে হারানোর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
 

ছররা গুলি ও শক ব্যাটন ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফের অধীন দাঙ্গা নিয়ন্ত্রণে বিশেষায়িত বাহিনী আরএফের নিয়মিত সরঞ্জামের অংশ। ২০ জুলাই তৎকালীন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সিজেপির ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় দিল্লি পুলিশের সঙ্গে আরএফ সদস্যদের মোতায়েন করা হয়েছিল।
 

প্রতিবেদন অনুযায়ী, ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিরস্ত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে ছররা গুলি ব্যবহারের ঘটনা এ ধরনের প্রথম ঘটনা। বিক্ষোভকারীদের ওপর পুলিশের অতিরিক্ত ও আনুপাতিকহীন বলপ্রয়োগের অভিযোগে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানি বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে চলছে।
 

গত ২৭ জুলাই ইন্টেলিজেন্স ব্যুরোর অবসরপ্রাপ্ত স্পেশাল ডিরেক্টর যশবর্ধন আজাদ এবং ছররা গুলিতে গুরুতর আহত আরও দুজন, যাদের একজন শিল্পী ও অন্যজন পেশাজীবী, যৌথভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।
 

আবেদনে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে বেসামরিক জনসমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে পাম্প অ্যাকশন রাইফেল বা প্রজেক্টাইল অ্যাকশন গান থেকে ধাতব বা আংশিক ধাতব কাইনেটিক প্রজেক্টাইল ও পেলেট ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা চেয়েছেন।
 

এ ছাড়া ২০ জুলাইয়ের বলপ্রয়োগে ছররার আঘাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও পুনর্বাসন নিশ্চিত করতে আদালতের হস্তক্ষেপও চেয়েছেন আবেদনকারীরা।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।