ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চাকরিপ্রত্যাশী যুবকের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০৪:১২:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০৪:১২:৪৫ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯৯ বার পঠিত
কুড়িলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল চাকরিপ্রত্যাশী যুবকের ছবি: সংগৃহীত
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় রাকিবুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

রাকিবকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানান, তিনি সকালে কুড়িল বিশ্বরোড রেলগেট এলাকার রেল লাইনের পাশ দিয়ে কাজে যাচ্ছিলেন। সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। ওই যুবক মাথায় ছাতা দিয়ে রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাঁকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওই যুবকের পকেটে থাকা মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে রাকিবের বাবা মফিজুল ইসলাম জানান, তাঁদের বাড়ি ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামে। রাকিব এলাকার একটি কলেজ থেকে সদ্য অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। গ্রাম থেকে একটি চাকরির ইন্টারভিউ দিতে ঢাকায় গিয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।