ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

জবি ক্যাম্পাসে বাসের ওপর উপড়ে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০১:৪২:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০১:৪২:২১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১২৭ বার পঠিত
জবি ক্যাম্পাসে বাসের ওপর উপড়ে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা সংগৃহীত ছবি
 

রোববার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ উপড়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে বাসটিতে তখন কোনো যাত্রী না থাকায় শিক্ষার্থী বা অন্য কেউ হতাহত হননি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল থেকে চলা বৃষ্টির মধ্যে হঠাৎ শহীদ মিনারের সামনে থাকা একটি বড় গাছ উপড়ে পার্কিং এলাকায় রাখা বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর আছড়ে পড়ে। গাছের বিশাল কাণ্ড বাসের ছাদ ভেদ করে ভেতরে ঢুকে যায়, ফলে গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এ ঘটনায় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থী ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
 

খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে গাছটি সরাতে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অপসারণ কার্যক্রম শুরু করেন। প্রতিবেদন লেখা পর্যন্ত গাছ অপসারণের কাজ চলছিল।
 

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মো. তারিক বিন আতিক বলেন, গাছটি বাসের ওপর পড়ে যানবাহনটির ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো শিক্ষার্থীর ক্ষতি হয়নি।
 

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে গাছগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।