ঢাকা , রবিবার, ১১ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ৩০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে প্রস্তাব ৪ বিদেশি প্রতিষ্ঠান বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা

চীনে টাইফুন 'বাভি'র তাণ্ডব, ফিলিপাইনে নিহত ১৭

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৭-২০২৬ ০১:৩২:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৬ ০১:৩৩:৪৪ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১০ বার পঠিত
চীনে টাইফুন 'বাভি'র তাণ্ডব, ফিলিপাইনে নিহত ১৭ সংগৃহীত ছবি
 

শক্তিশালী টাইফুন 'বাভি' চীনের উপকূলে আঘাত হেনেছে, এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে এটি দ্বিতীয় টাইফুন। আঘাত হানার আগেই ক্ষতিগ্রস্ত এলাকা থেকে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় প্রায় ১ হাজার কিলোমিটার বিস্তৃত এই টাইফুনটি প্রথমে চীনের তাইজৌ এবং পরে মধ্যরাতে ওয়েনঝৌতে আঘাত হানে।
 

ফিলিপাইনে টাইফুনের প্রভাবে সৃষ্ট ভূমিধসে এরই মধ্যে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। জাপানের দূরবর্তী দ্বীপগুলোতে তাণ্ডব চালানোর পর টাইফুনটি তাইওয়ানের উত্তরাঞ্চল ঘেঁষে অতিক্রম করে, যেখানে ভারী বৃষ্টিতে হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। জাপানের সাকিশিমা দ্বীপপুঞ্জে পাঁচজন আহত হন ও হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন, তবে জাপান ও তাইওয়ান উভয় দেশেই মৃত্যুর খবর পাওয়া যায়নি।
 

চীনে ঝেজিয়াং প্রদেশ থেকেই ১৭ লাখের বেশি মানুষকে সরানো হয়েছে। ঝুঁকির কারণে ঝেজিয়াংয়ে স্কুল, অফিস ও সব বহিরাঙ্গণ কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং ৪০০টির বেশি ফ্লাইট ও ডজনখানেক ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। বেইজিং থেকেও প্রায় এক লাখ মানুষকে নিরাপদ স্থানে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।
 

বর্তমানে বাভির শক্তি কিছুটা কমে প্রবল গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হলেও বিপুল জলীয়বাষ্পের কারণে ভারী বৃষ্টি ও বন্যার ঝুঁকি এখনো রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার এটি শানডং উপদ্বীপ হয়ে উত্তর পীত সাগরের দিকে অগ্রসর হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।