ঢাকা , বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ১৫ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নেপাল পুনর্গঠনে ভারতের বড় সহায়তা, চীনের সঙ্গে বাড়ছে প্রতিযোগিতা টানা বৃষ্টিতে উত্তরাঞ্চলে আমন ধানের ক্ষতির শঙ্কা নাশকতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তা জোরদার, সীমান্তে বাড়তি নজরদারি বিশ্ববাজারে স্বর্ণের দাম কমছে কেন, নিয়ন্ত্রণ কার হাতে ? বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক প্রাথমিক শিক্ষায় জলবায়ু ও নদী সুরক্ষার পাঠ চালুর আহ্বান কর্মকর্তাদের জবাবদিহির মাধ্যমে দুদককে কার্যকর করতে চায় কমিশন অস্ট্রেলিয়া-কানাডা থেকে বাড়ছে বাংলাদেশের রেমিট্যান্স ইরানের পরমাণু নীতি বদলের বিপক্ষে চীন-রাশিয়া অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার মোতায়েনের উদ্যোগ টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত নাসিরনগরের নিম্ন আয়ের মানুষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় আকভানে সুন্দরবনে বিপাকে ১০ হাজার জেলে জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম চট্টগ্রামকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র করতে চায় সরকার মাদ্রাসাছাত্র হত্যা মামলায় কারাগারে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ রোহিঙ্গা গণহত্যা মামলার রায়কে স্বাগত জানাল বাংলাদেশ ঝিনাইদহে সাবেক স্বামীর ইটের আঘাতে গৃহবধূ খুন, আটক ১ পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে তথ্যের ঘাটতি: সিপিডি

ময়মনসিংহের মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই চাচাতো বোনের করুণ মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৭-২০২৬ ০২:৫৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৬ ০২:৫৮:৩৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৭ বার পঠিত
ময়মনসিংহের মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই চাচাতো বোনের করুণ মৃত্যু ছবি: সংগৃহীত
ময়মনসিংহের মুক্তাগাছায় পানিতে ডুবে মৃত্যু হয়েছে দুই শিশুর। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কচুয়া বিলে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত তানজিনা ও মারিয়া খাতুন সম্পর্কে একে অপরের আপন চাচাতো বোন বলে জানা গেছে।
মুক্তাগাছায় বিলের পানিতে ডুবে দুই চাচাতো বোনের করুণ মৃত্যুপানিতে ডুবে মৃত্যু: প্রতীকী ছবি
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহতদের মধ্যে তানজিনা (৭) ওই গ্রামের আজিজুল হকের সন্তান এবং মারিয়া খাতুন (৭) মাসিদুল ইসলামের মেয়ে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। শুক্রবার বিকেল থেকেই ওই দুই কন্যা শিশুকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। দীর্ঘক্ষণ সন্ধান না পেয়ে পরিবারের লোকজন বাড়ির আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে অবস্থিত কচুয়া বিলের পানিতে তাদের অচেতন দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি করে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের মাতম।

খবর পেয়ে মুক্তাগাছা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পানিতে ডুবে দুই শিশুর এই অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। পরিবারের কোনো আপত্তি না থাকায় যথাযথ আইনি প্রক্রিয়া মেনে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।