ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১১:১৮:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ০৫:৪২:২২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি সংগৃহীত

 

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদভাবে মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতিসংঘে উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ বিষয়ে জোর দিয়ে বলেন, চলমান সংকটের টেকসই সমাধানে বৈশ্বিক উদ্যোগ জরুরি।
 

বুধবার (৮ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার-সেক্রেটারি-জেনারেল রোজমেরি এ. ডি-কার্লোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৈঠকে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে নিজেদের অবদান তুলে ধরে এবং রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘসহ আন্তর্জাতিক অংশীদারদের আরও দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে।
 

সরকারি সূত্র অনুযায়ী, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট এখন কেবল মানবিক ইস্যু নয়, বরং আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে। এ পরিস্থিতিতে বাংলাদেশ কূটনৈতিক তৎপরতা জোরদার করে আন্তর্জাতিক সমর্থন আদায়ে কাজ করছে।
 

এছাড়া, স্বরাষ্ট্রমন্ত্রী পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট (ইউএনকপস ২০২৬)-এ অংশ নিয়ে আন্তঃদেশীয় অপরাধ দমনে সমন্বিত বৈশ্বিক উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ ও অপরাধী চক্রগুলোর আন্তর্জাতিক নেটওয়ার্কের কারণে প্রচলিত পুলিশিং ব্যবস্থাকে আধুনিকায়ন করা সময়ের দাবি।
 

সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ দলে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।