ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জে মরিচ চাষে ধস, ঋণগ্রস্ত কৃষকদের দুশ্চিন্তা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-০৭-২০২৬ ১২:১৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৭-২০২৬ ১২:১৭:৪৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৬ বার পঠিত
বৈরী আবহাওয়ায় মানিকগঞ্জে মরিচ চাষে ধস, ঋণগ্রস্ত কৃষকদের দুশ্চিন্তা সংগৃহীত ছবি

 

অতিবৃষ্টি ও খরার বিরূপ প্রভাবে মানিকগঞ্জে মরিচ চাষে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। ঋণ নিয়ে জমিতে মরিচ আবাদ করলেও এখন গাছ মারা যাওয়া, ফল ঝরে পড়া এবং রোগবালাইয়ের কারণে লোকসান গুনতে হচ্ছে তাদের। কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে এবং সহায়তার বিষয়টি বিবেচনায় রয়েছে।
 

সরেজমিনে দেখা যায়, মরিচের ভরা মৌসুমেই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় চাষিরা। অনিয়মিত আবহাওয়া—কখনও অতিবৃষ্টি, আবার কখনও খরার প্রভাবে গাছের ফুল ও ফল ঝরে যাচ্ছে। অনেক ক্ষেতেই গাছ ঢলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, ফলে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
 

অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক জমিতে পানি জমে থাকায় থুবরাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মরিচ গাছ। এতে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকদের অভিযোগ, দিনরাত পরিশ্রম করেও তারা প্রত্যাশিত ফল পাচ্ছেন না, বরং ঋণের বোঝা বাড়ছে।
 

স্থানীয় কৃষক আরিফ বলেন, সারা বছর সার ও কীটনাশক দিয়ে গাছ বড় করলেও এখন সেই গাছই মারা যাচ্ছে। আরেক কৃষক করিম জানান, সময়ের সঙ্গে সঙ্গে লোকসান আরও বাড়ছে। কৃষক আব্দুর রহমান জামান বলেন, ঋণ নিয়ে চাষ শুরু করলেও প্রায় পুরো ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় তিনি আর্থিক সংকটে পড়েছেন।
 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাজাহান সিরাজ জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়মিত দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য ক্ষতিপূরণ ও সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, চলতি মৌসুমে মানিকগঞ্জ জেলায় প্রায় ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।