ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ নিয়ে জামায়াতের ৪ প্রস

৯০ দিনের মধ্যে বাস্তবায়নের অগ্রগতি জানানোর আহ্বান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ০১:৩৮:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ০১:৩৮:৫০ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৫ বার পঠিত
জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ নিয়ে জামায়াতের ৪ প্রস ছবি সংগৃহিত
চলমান জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর দেওয়া চ্যালেঞ্জ গ্রহণ করে চার দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে এসব প্রস্তাব বাস্তবায়নে সরকারের অগ্রগতি ৯০ দিনের মধ্যে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে দলটি। রোববার ১৬ আগস্ট সন্ধ্যায় চলমান জ্বালানি সংকট ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবের কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে। তার দাবি, জ্বালানি সংকট মোকাবিলায় তিন মাস আগেই সরকারকে ১০ দফা প্রস্তাব দিয়েছিল বিরোধী দল। এসব প্রস্তাব সরকারের কাছে থাকা সত্ত্বেও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। মিয়া গোলাম পরওয়ার বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিযোগিতা স্বচ্ছভাবে হওয়া উচিত। বিরোধী দল সরকারকে ব্যর্থ দেখতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। বিরোধীরা ১৭ বছর মাঠে ছিল না বলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে না থাকায় জামায়াতে ইসলামীকে মাঠে দেখেননি। তার ভাষ্য, দলের নেতাকর্মীদের ওপর বিভিন্ন সময়ে যে পরিস্থিতি এসেছে, তা দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে দৃশ্যমান হয়েছে। সংবাদ সম্মেলনে জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি প্রকাশের আহ্বান জানায় জামায়াতে ইসলামী।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।