জানুয়ারিতে জাগপার জাতীয় সম্মেলন, ডিসেম্বর নিয়ে যা বললেন রাশেদ প্রধান
২ জানুয়ারি জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন রাশেদ প্রধান।
- আপলোড সময় : ১৪-১১-২০২৬ ০৮:১৩:০২ অপরাহ্ন
- আপডেট সময় : ১৪-১১-২০২৬ ০৮:১৩:০২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ২৮ বার পঠিত
ছবি সংগৃহিত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগের চূড়ান্ত পতন ঘটানোর পর জানুয়ারিতে দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সময় তিনি আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সম্মেলনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, আগামী ২ জানুয়ারি জাগপার জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে আওয়ামী লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মত ও পথের ভিন্নতা থাকলেও আওয়ামী লীগের বিষয়ে সব দলের ঐকমত্য রয়েছে বলে দাবি করেন তিনি। জাতীয় ঐক্যের মাধ্যমে আওয়ামী লীগ ও ভারতীয় ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ আস্ফালন শুরু করেছে। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার দেশবিরোধী ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম ও ভিপি মুজিবুর রহমানসহ দলের নেতারা।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।