ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

ডেমরায় বাড়িতে দুটি বোমাসদৃশ্য বস্তু, আটক ১

যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলার তদন্তে গিয়ে বোমাসদৃশ্য বস্তু দুটির সন্ধান
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৪৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৪৯:৩৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১২৪ বার পঠিত
ডেমরায় বাড়িতে দুটি বোমাসদৃশ্য বস্তু, আটক ১ ছবি সংগৃহীত

রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোডের মোড়ে একটি বাড়ি থেকে দুটি বোমাসদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

সিটিটিসি সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজনদের শনাক্ত ও আটকের জন্য অভিযান পরিচালনা করছিল। এরই ধারাবাহিকতায় ডেমরার পশ্চিম বক্সনগর এলাকার একটি বাড়িতে তল্লাশি চালানোর সময় দুটি বোমাসদৃশ্য বস্তুর সন্ধান পাওয়া যায়।

বিষয়টি জানতে পেরে সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পরে বিশেষজ্ঞ দল বোমাসদৃশ্য বস্তু দুটি পরীক্ষা-নিরীক্ষা করে নিষ্ক্রিয় করার কার্যক্রম শুরু করে। এর মধ্যে একটি বস্তু ইতোমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। অপর বস্তুটি নিষ্ক্রিয় করার কাজ চলছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে বোমাসদৃশ্য বস্তুসহ একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বস্তুগুলো সেখানে কীভাবে এলো এবং যাত্রাবাড়ীতে পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তসংশ্লিষ্টরা জানিয়েছেন, উদ্ধার হওয়া বস্তু দুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। একই সঙ্গে আটক ব্যক্তির সংশ্লিষ্টতা এবং ঘটনার বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে। পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত অন্য কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সঙ্গে এ ঘটনার সম্পর্ক রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।