ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল

দেইর আল-জাহরানি এলাকায় বিমান হামলায় আবু হাসান আলা নিহতের দাবি; হামলায় আরও হতাহতের খবর।
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১১:৪২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১১:৪২:০৯ পূর্বাহ্ন
  • ৩ মিনিট পড়ার সময়
  • ১১৪ বার পঠিত
দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত: ইসরায়েল ছবি: সংগৃহীত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। রবিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের দেইর এজ-জাহরানি এলাকায় লক্ষ্যভিত্তিক হামলা চালিয়ে আবু হাসান আলাকে হত্যা করা হয়েছে।
 
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, আলা হিজবুল্লাহর বদর ইউনিটের গুরুত্বপূর্ণ একজন কমান্ডার ছিলেন। ওই এলাকায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে হিজবুল্লাহর অভিযান পরিচালনায় তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
 
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণ লেবাননের আনসার এলাকায় হিজবুল্লাহর একটি সামরিক সদর দপ্তরে নির্ভুল হামলা চালানোর পর আলাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। এর আগে আনসারের ওই স্থাপনায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একটি ব্যাটালিয়নের কমান্ডার আলি সামির আল-হাজ হাসান নিহত হন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
 
ইসরায়েলি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সপ্তাহান্তে ইসরায়েল-লেবানন সীমান্তের ওপারে সংঘর্ষের জবাব হিসেবে দুটি বিমান হামলা চালানো হয়েছে। ওই সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর তিন সেনা গুরুতর আহত হন। আনসারের সামরিক স্থাপনায় হামলার সময় বেসামরিক মানুষ হতাহত হওয়ার খবরও এসেছে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ও দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, হামলার সময় নিহত কমান্ডার হাসানের পরিবারের সদস্যরা ওই স্থাপনার ভেতরে ছিলেন- এ কথা ইসরায়েলি বাহিনী জানত না।
 
জেরুজালেম পোস্টের উদ্ধৃত একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছে, ‘ওই সন্ত্রাসী তার পরিবারকে মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল। সামরিক সদর দপ্তরের ভেতরে সে পরিবারের সদস্যদের সঙ্গে লুকিয়ে ছিল।’ ইসরায়েলি সামরিক বাহিনী আরো অভিযোগ করেছে, হিজবুল্লাহ ইচ্ছাকৃতভাবে সামরিক স্থাপনার ভেতরে বেসামরিক মানুষ রাখে। পরে ওই স্থাপনায় হামলা হলে বেসামরিক মানুষকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে তোলা হয় বলে দাবি করেছে তারা। দক্ষিণ লেবাননে হামলার পাশাপাশি রবিবার ইসরায়েলের আরো কয়েকটি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
 
ইসরায়েলি নৌবাহিনী জানিয়েছে, গাজা উপকূলজুড়ে নতুন একটি উপকূলীয় প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। ‘আয়রন ওয়াল’ নামে এই ব্যবস্থা গাজা উপকূল দিয়ে সম্ভাব্য হামলা ঠেকাতে ব্যবহার করা হবে।
 
ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের সদস্যরা কম প্রযুক্তির নৌযান ব্যবহার করে সমুদ্রপথে হামলা চালানোর সক্ষমতা আবার গড়ে তোলার চেষ্টা করছে। এ ধরনের খবরের পর নতুন প্রতিরক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে পশ্চিম তীরেও নিরাপত্তা অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কুসরা গ্রামের কাছে দুটি অবৈধ ইসরায়েলি বসতি সরিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সপ্তাহান্তে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও স্থানীয় ফিলিস্তিনি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষ বেড়ে যাওয়ার পর এই অভিযান চালানো হয়।
 
ইসরায়েল-লেবানন সীমান্তে উত্তেজনা এখনো তীব্র। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা বাড়ার মধ্যে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হিজবুল্লাহর বিরুদ্ধে আরো হামলার হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কাটজ বলেন, কোনো হিসাব বাকি রাখা হবে না। ইসরায়েলি সেনা ও নাগরিকদের যারা ক্ষতি করবে, তাদের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তু বলে ইসরায়েল যেসব স্থাপনা দাবি করছে, সেগুলোতে ইসরায়েলি হামলা বাড়ার মধ্যেই কাটজ এই মন্তব্য করেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। ফলে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত আরো বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।