রাজধানীর বংশালের মুকিমবাজার চৌরাস্তায় ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা হেলমেটের গোডাউনে লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। রোববার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ২ মিনিটে মুকিমবাজারে একটি হেলমেটের গোডাউনে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।