ভারতে শেখ হাসিনা কোন স্ট্যাটাসে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর
আইনি লড়াইয়ের মাধ্যমে দেশে ফেরানোর উদ্যোগ; দিল্লিতে ‘সাময়িক অনুমোদন’ নিয়ে যাওয়ার পর ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে নীরব নয়াদিল্লি
নিউজটি শুনুন
- আপলোড সময় : ১৭-০৮-২০২৬ ১২:০৮:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৮-২০২৬ ১২:০৮:৩৯ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ১৫২ বার পঠিত
ছবি সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ, আইনি লড়াইয়ে তাকে ফেরানো সম্ভব হবে।
নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২
এর আগে ৫ অগাস্ট শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ এয়ারফোর্সের একটি বিমান দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে অবতরণ করে। সে দিন সন্ধ্যায় ওই বিমানঘাঁটিতে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল।
তার পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দেশের পার্লামেন্টে জানান, ভারত সরকারের কাছে শেখ হাসিনা ‘সাময়িকভাবে’ এ দেশে আসার অনুমোদন চেয়েছিলেন এবং তা মঞ্জুর হওয়ার পরই তিনি ভারতের মাটিতে পা রেখেছেন। সেই থেকে শেখ হাসিনা এখনও পর্যন্ত ভারতেই রয়েছেন।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।