ঢাকা , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ , ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী জেনেভা ক্যাম্পের পিচ্চি রাজা: সোর্স থেকে মাদক কারবারের শীর্ষে এআই অসৎ লোকের হাতে পড়লে ১০০ কোটি মানুষের প্রাণ যেতে পারে: বিল গেটস জানুয়ারির অধিবেশনেই সংবিধান সংশোধন বিল: স্বরাষ্ট্রমন্ত্রী বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু

অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়, জানাল বাংলাদেশ

শেখ হাসিনাসহ পলাতক আসামিদের প্রত্যর্পণে দিল্লিকে তাগিদ
নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০১:২৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০১:২৮:৫৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭৯ বার পঠিত
অনুকূল পরিবেশ ছাড়া ভারত সফর নয়, জানাল বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমা‌ন। সংগৃহীত ছবি
 

অনুকূল পরিবেশ তৈরি না হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন না বলে জানিয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার প্রত্যর্পণ, ওসমান হাদির হত্যাকাণ্ডে অভিযুক্তসহ ভারতে অবস্থানরত পলাতক আসামিদের ফেরত দেওয়া এবং দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অনুকূল পরিবেশ তৈরির বিষয়ে দিল্লিকে তাগিদ দিয়েছে ঢাকা।
 

রোববার ১৬ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের অতিরিক্ত পররাষ্ট্র সচিব একেএম শহীদুল করিম এসব কথা জানান।
 

তিনি বলেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিসহ অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ অপেক্ষা করছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের আগে প্রয়োজনীয় অনুকূল পরিবেশ তৈরির জন্য দিল্লিকে বার্তা দেওয়া হয়েছে।
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও সফরের আগে বাংলাদেশ এসব বিষয়ে অগ্রগতি দেখতে চায়। বিশেষ করে প্রত্যর্পণ ও পারস্পরিক আস্থার পরিবেশ তৈরিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
 

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চলার মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করা হলো।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।