ঢাকা , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ , ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
চীনের তিন বিশেষ দূতের কূটনীতি, লক্ষ্য আঞ্চলিক প্রভাব ধরে রাখা দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার টন ডায়াবেটিস মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রধানমন্ত্রী চবি ভর্তি পরীক্ষায় শর্ত সাপেক্ষে আবেদনের সুযোগ পাবেন অকৃতকার্যরা এনসিপি মুখপাত্র আসিফ ভূঁইয়ার বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল পেট্রোলিয়াম গ্যাসের দাম বাড়ার চার কারণ জানাল লোয়াব নোবিপ্রবি গবেষকদের নতুন ব্যাকটেরিয়া আবিষ্কার: নামকরণ বাংলাদেশের নামে রেলওয়ে, পাসপোর্ট অফিস ও সড়কে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান ১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড়

শিক্ষার্থীদের প্রতি বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২৯:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৬-২০২৬ ০৯:২৯:২৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১১৩ বার পঠিত
শিক্ষার্থীদের প্রতি বর্ষায় অন্তত একটি করে গাছ লাগানোর অনুরোধ প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি: সংগৃহীত
প্রতি বর্ষায় সারাদেশের শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ লাগাতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত জায়গায় একটি নিম গাছের চারা রোপণের মধ্য দিয়ে সারাদেশের ২৯ হাজারের বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে সৌদি আরবে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিমগাছের চারারোপণের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আরাফাতের ময়দানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লাগানো নিমগাছগুলোকে সেখানকার মানুষ 'জিয়া ট্রি' নামে চেনে। বৃক্ষরোপণের উপকারিতা তুলে ধরে শিক্ষার্থীদের গাছ লাগানোর উৎসাহ দিতে শিক্ষকদের প্রতি তাগিদ দেন তারেক রহমান।

এর আগে, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধানমন্ত্রী বলেন, জনপ্রতিরক্ষায় বিএনসিসির ভূমিকা তাৎপর্যপূর্ণ। তাই জেলা-উপজেলা পর্যায়ে বিএনসিসির কার্যক্রম আরও বাড়ানোর লক্ষ্যে সরকার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছে।

বিএনসিসির প্রশিক্ষণ কার্যক্রম যুগোপযোগী করতে সরকার যথাযথ বিনিয়োগের ব্যবস্থা করবে বলেও জানান তারেক রহমান।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।