ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

‘বাংলাদেশকে অঙ্গ মনে করি, তারা শত্রু ভাবে’— দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৯-০৬-২০২৬ ০৪:০৯:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৬-২০২৬ ০৪:০৯:২৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
‘বাংলাদেশকে অঙ্গ মনে করি, তারা শত্রু ভাবে’— দিলীপ ঘোষের মন্তব্যে তোলপাড় ছবি: সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেছেন, ‘বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি, কিন্তু তারা আমাদের শত্রু মনে করে’। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশে কলকারখানা নেই এবং ভারতের ব্যবসায়ীরাই চাল, ডাল, তেল, লবণ, ফল, সারসহ বিভিন্ন পণ্য পাঠান।

রোববার (২৮ জুন) রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) ঘনিষ্ঠ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসকদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব ভেটেরিনারি ডক্টরস’-এর আয়োজিত এক অনুষ্ঠানে ট্যুরিস্ট ভিসা চালুর প্রসঙ্গ টেনে এসব কথা বলেন দিলীপ ঘোষ। তার এই মন্তব্যকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

দিলীপ ঘোষ বলেন, ‘ভিসা তো আমরা চিরদিনই দিতাম। বাংলাদেশকে আমরা অঙ্গ মনে করি। কিন্তু তারা যদি তা না মনে করে, শত্রুর মতো ব্যবহার করে, তাহলে আমাদেরও কঠোর হতে হয়।’

তার দাবি, ‘ওখানে (বাংলাদেশ) চিকিৎসা ব্যবস্থা খুবই খারাপ। তাই বহু রোগী চিকিৎসার জন্য কলকাতা ও দিল্লিতে আসেন। ওখানকার ব্যবসার অবস্থাও ভালো নয়। আমরা চাই পশ্চিমবঙ্গের সঙ্গে ব্যবসা বাড়ুক। এতে আমাদেরও লাভ হবে, তাদেরও লাভ হবে।’

পশ্চিমবঙ্গ রাজ্যের এই উপমুখ্যমন্ত্রী বলেন, ‘ওদের (বাংলাদেশ) শিল্প-কলকারখানা নেই। আমাদের ব্যবসায়ীরাই চাল, ডাল, তেল, লবণ, ফল, সারসহ বিভিন্ন পণ্য সেখানে পাঠান। আমাদের এখানকার বহু ব্যবসায়ীর কোটি কোটি টাকা সেখানে ফেঁসে আছে। আবার ব্যবসা চালু হোক, তাহলে তাদেরও লাভ হবে। ভিসা চালু হোক, সবকিছু স্বাভাবিক হোক। আজ বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।