ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ১৬ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাকৃবির ১০ তলা হলে লিফট নেই, না খেয়েই দিন কাটছে ছাত্রীদের র‌্যাবের পর এসআরবি, বদলেছে নাম ও আইনি কাঠামো তারেক রহমান ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বৈঠক জাতিসংঘে শান্তিপূর্ণ বিশ্বব্যবস্থা গড়ার আহ্বান তারেক রহমানের সুপার এল নিনো কি, কিভাবে এটা আবহাওয়াকে প্রভাবিত করে? গাজায় ট্রাম্পের শান্তি দাবি উড়িয়ে দিয়ে একে ‘লজ্জাজনক’ বললেন ম্যাক্রো তেল ও গ্যাস সাপ্লাই চেইনের ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করতে রাজি আছে বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দম্পতি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে স্বাধীন ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা জ্বালানি তেলের দাম বাড়ায় বাসের ভাড়া ১৭ পয়সা বাড়ল আল-আকসার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে ইসরাইল:শায়খ ইকরিমা সাবরি অপ্রতিম হত্যা মামলার মূল রহস্য উদ্ঘাটন: আইফোন ছিনতাই ও পাঁচ হাজার টাকা অব্যবহৃত ২৪টি ট্রমা সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে সরকার নয়াদিল্লির একাধিক স্কুলে ইমেইলে বোমা হামলার হুমকি: তল্লাশি অভিযান শুরু সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনা বিজ্ঞানীদের সাফল্য জাতিসংঘে ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন তারেক রহমান ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির চূড়ান্ত প্রস্তুতি ট্রাম্পের খিলক্ষেত থেকে ১২ বছরের শিশু নাঈম নিখোঁজ: অজ্ঞাত ব্যক্তির ফোনকল পরিবারে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

বেলুচিস্তানে পৃথক অভিযানে ৮ জন নিহতের দাবি পাকিস্তান সেনাবাহিনীর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৭-০৬-২০২৬ ০১:২৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৬-২০২৬ ০১:২৫:১৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
বেলুচিস্তানে পৃথক অভিযানে ৮ জন নিহতের দাবি পাকিস্তান সেনাবাহিনীর সংগৃহীত ছবি
 

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান ও মাস্তুং জেলায় পৃথক দুটি সন্ত্রাসবিরোধী অভিযানে মোট আটজন নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ২৫ ও ২৬ জুন পরিচালিত এসব অভিযানে নিরাপত্তা বাহিনী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের লক্ষ্য করে অভিযান চালায়।
 

আইএসপিআরের তথ্য অনুযায়ী, ২৫ জুন খারান জেলায় সশস্ত্র ব্যক্তিদের উপস্থিতির তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হন বলে সেনাবাহিনীর দাবি।
 

পরদিন ২৬ জুন মাস্তুং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর অবস্থানের তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর ভাষ্য, সেখানে তীব্র গোলাগুলির পর পাঁচজন নিহত হন, যাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।
 

পাকিস্তান সরকার এসব সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে উল্লেখ করে থাকে এবং দাবি করে, বেলুচিস্তানভিত্তিক এসব গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে। তবে ভারত বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।
 

আইএসপিআর আরও জানায়, অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়া এলাকায় আরও কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে আছে কি না, তা নিশ্চিত করতে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
 

বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
 

অভিযানের সফলতার জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি বলেন, এ অভিযান বাহিনীর পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রতিফলন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, পাকিস্তান থেকে সব ধরনের সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলবে এবং দেশের শান্তি বিনষ্টকারীদের কঠোরভাবে মোকাবিলা করা হবে।
 

উল্লেখ্য, বেলুচিস্তান দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ও নিরাপত্তা বাহিনীর অভিযানের কারণে অস্থিতিশীল একটি অঞ্চল হিসেবে পরিচিত। সেখানে প্রায়ই নিরাপত্তা বাহিনী ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।