ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

সব আইন পদদলিত করে রক্ত ঝরানো হচ্ছে: গাজা-লেবানন পরিস্থিতি নিয়ে এরদোগানের তীব্র নিন্দা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ০৪:২৬:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ০৪:২৬:৩০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৪ বার পঠিত
সব আইন পদদলিত করে রক্ত ঝরানো হচ্ছে: গাজা-লেবানন পরিস্থিতি নিয়ে এরদোগানের তীব্র নিন্দা ছবি: সংগৃহীত
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গাজ্জা ও লেবাননে ইহুদিবাদী হত্যাকারীরা সব আইন, বিধি ও নীতিমালা পদদলিত করে রক্ত ঝরিয়ে যাচ্ছে।

শুক্রবার (১২ জুন) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এদিরনে সেলিমিয়ে মসজিদ পুনরায় ইবাদতের জন্য খুলে দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এরদোগান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে সংকটপূর্ণ সময়গুলোর একটির মধ্য দিয়ে যাচ্ছে এ অঞ্চল ও গোটা বিশ্ব। একটি সংকটের সমাধান হওয়ার আগেই আরেকটি সংকট সামনে এসে হাজির হচ্ছে।

তিনি বলেন, আমরা এমন দিন পার করছি, যখন ক্ষেপণাস্ত্র ও বোমার শব্দে শিশুদের কান্না চাপা পড়ে যাচ্ছে। আগামীকাল কী ঘটবে কিংবা কোথায় অস্ত্রের সংঘাত ছড়িয়ে পড়বে, তা কেউই অনুমান করতে পারছে না।

তিনি আরও বলেন, গাজ্জা ও লেবাননে রক্তপাত অব্যাহত রয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার আগেই ইরানের ওপর হামলার কারণে আমাদের অঞ্চল এখন চড়া অর্থনৈতিক মূল্য দিচ্ছে।’

তিনি বলেন, কৃষ্ণসাগরের সমস্যাগুলো অব্যাহত থাকার মধ্যেই পূর্ব ভূমধ্যসাগরে ‘নতুন ষড়যন্ত্র’ সাজানো হচ্ছে এবং ‘নতুন খেলা’ খেলা হচ্ছে।

তিনি আরও বলেন, সেবা ও উন্নয়নের রাজনীতি অব্যাহত রাখার পাশাপাশি তুরস্ক নিজেকে আঞ্চলিক অস্থিরতা থেকে দূরে রাখতে কাজ করছে।

সন্ত্রাসমুক্ত তুরস্ক প্রতিষ্ঠার প্রচেষ্টার কথা উল্লেখ করে এরদোগান বলেন, কয়েক দশকের পুরোনো একটি সমস্যার স্থায়ী সমাধান করতে চায় আঙ্কারা।

তিনি বলেন, ‘আমরা প্রথমে আমাদের দেশ এবং পরে আমাদের অঞ্চল থেকে সন্ত্রাসবাদের অন্ধকার ছায়া পুরোপুরি দূর করতে চাই। এ লক্ষ্য অর্জনের পথে আমরা এখন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছি। আশা করি, সামনে আমরা আমাদের গতি আরও বাড়াব।’

তিনি আরও বলেন, ‘আমাদের একমাত্র চিন্তা ৮ কোটি ৬০ লাখ মানুষের শান্তি ও নিরাপত্তা। আমাদের একমাত্র লক্ষ্য তুরস্কের শতাব্দী গড়ে তোলা।’

সূত্র: আনাদোলু এজেন্সি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।