ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
নবম পে স্কেলে বেতন পেতে তথ্য দিতে হবে আইবাসে চীনে বাড়ছে পেট্রোল ডিজেলের দাম সরকারি দামের চেয়ে বেশি দামে ইউরিয়া সার বিক্রির অভিযোগ আওয়ামী লীগ আমলে ঋণের হিসাবেও গড়মিল হয়েছে: প্রধানমন্ত্রী ইউরোপে গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক খাতে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা, শীর্ষে ইসলামী ব্যাংক ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্তে জামায়াত সেক্রেটারির গভীর উদ্বেগ মিথ্যা ঘোষণায় চকবাজারের প্রতিষ্ঠানের সাড়ে পাঁচ হাজার কেজি প্রসাধনী আটক আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনার আহ্বান: স্বাস্থ্যমন্ত্রী নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান রাশিয়ার সঙ্গে সীমান্ত সুরক্ষায় নিরাপত্তা বেড়া নির্মাণ করল ফিনল্যান্ড সেফটি ভালভ জটিলতা ও অগ্নিকাণ্ডে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আন্তর্জাতিক বাজারমূল্যের চেয়ে বেশি দামে এলএনজি কিনছে পেট্রোবাংলা চাঁদপুরের ঐতিহাসিক বড় স্টেশন মাছঘাটে ইলিশের তীব্র সংকট ক্যাশলেস লেনদেন বাড়লে দুর্নীতি কমবে এবং ব্যবসার খরচ কমবে: অর্থমন্ত্রী উত্তরায় শাহজালাল বিমানবন্দর এলাকার শপিং মলে ভয়াবহ আগুন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় দুই সেনাসদস্য নিহত ড. খলিলুর রহমানের সভাপতিত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে পাওনিয়ার বেজে ভয়াবহ অগ্নিকাণ্ড

আজান দিতে দিতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে! কেরালার মসজিদে মুয়াজ্জিনের আবেগঘন মৃত্যুতে শোকের ছায়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১২:২২:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১২:২২:৩৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
আজান দিতে দিতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে! কেরালার মসজিদে মুয়াজ্জিনের আবেগঘন মৃত্যুতে শোকের ছায়া ছবি: সংগৃহীত
ভারতের কেরালার একটি মসজিদে আজান দেওয়ার সময় এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে। আজান দিতে দিতে হঠাৎ তিনি মাটিতে পড়ে যান। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গালফ নিউজের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, মৃত মুয়াজ্জিনের নাম আব্দুল লতিফ। প্রত্যক্ষদর্শীরা জানান, আজান দেওয়ার সময় ‘শাহাদাত’ পাঠ করার পর হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় দেখা যায়, তিনি আজানের কিছু অংশ সম্পন্ন করার পর মসজিদের ভেতরেই পড়ে যান।

ঘটনার পর উপস্থিত মুসল্লিরা দ্রুত তার কাছে ছুটে আসেন এবং প্রয়োজনীয় সহায়তার চেষ্টা করেন। তবে পরবর্তীতে চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান, তিনি আর বেঁচে নেই।

ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। মুসল্লি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অনেকেই বলেছেন, আজান দিতে দিতে তার মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও আবেগঘন ঘটনা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।