জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
- আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০১:৩৩:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০১:৩৩:০৫ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৫৪ বার পঠিত
ছবি সংগৃহীত
রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৭টায়। এই জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।
সোমবার (২৫ মে) সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এসব তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম।
তিনি জানান, জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। মুসল্লিদের প্রবেশের জন্য রাখা হয়েছে ৪টি গেট এবং বের হওয়ার জন্য থাকবে ৭টি গেট।
এছাড়া ঈদের দিন কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সর্বোচ্চ ৮ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, কোরবানির পশুর বর্জ্য যেন ড্রেন বা রাস্তার পাশে না ফেলে নির্ধারিত স্থানে ফেলা হয়। এতে নগর পরিচ্ছন্ন রাখা সহজ হবে এবং জলাবদ্ধতার ঝুঁকিও কমবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।