ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ (শরৎকাল) , ২৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ভারত বাণিজ্য বৈঠক শেষ আজ, আলোচনায় শুল্ক ও বাণিজ্য ঘাটতি রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসের ১০ উড়োজাহাজ এশিয়ার বাজারগুলোতে বাড়ছে বাংলাদেশের রপ্তানি অবসরভাতা পেতে শিক্ষকদের ভোগান্তি বন্ধের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশকে খাদ্য নিরাপত্তায় ৩০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক পাকিস্তান ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি: WHO যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রী কেন সম্ভাব্য মার্কিন হামলার প্রস্তুতি নিচ্ছে কানাডা? অক্টোবরে বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পেতে পারেন সরকারি চাকরিজীবীরা রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই হতে হবে: তারেক রহমান দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকটের আশঙ্কা প্রকাশ এস জয়শঙ্করের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন জ্বালানি আজ দেশে আসছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া দুই ঈদকে সরকারি ছুটির স্বীকৃতি ইরানকে ঘিরে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ সৌদি জোটের,হুতিদের অস্বীকার পটুয়াখালীর রাঙ্গাবালী উপকূলে ভরা মৌসুমেও মিলছে না ইলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ‘হ্যালো ডিসি’ চালুর পরিকল্পনা সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়: 'অল-ইনক্লুসিভ প্যাকেজ' চালুর ঘোষণা মিরপুরের ফুটপাত উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী

পশুর হাটে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা, টানা ৭ দিন বন্ধ থাকবে সাধারণ ব্যাংক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০৪:৩৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০৪:৩৮:০৬ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮২ বার পঠিত
পশুর হাটে রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং সেবা, টানা ৭ দিন বন্ধ থাকবে সাধারণ ব্যাংক ছবি: সংগৃহীত
ঢাকা ও দেশের কয়েকটি সিটি কর্পোরেশন এলাকায় কুরবানির পশুর হাটে নগদ লেনদেন নিরাপদ ও সহজ করতে বিশেষ ব্যাংকিং সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদের সরকারি ছুটির মধ্যেও পশুর হাটসংলগ্ন নির্ধারিত ব্যাংক শাখা ও অস্থায়ী বুথ খোলা থাকবে আগামী বুধবার, অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত।

রোববার (২৪ মে) বাংলাদেশ ব্যাংক এ- সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে। নির্দেশনা অনুযায়ী, আজ রোববার থেকে ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এসব শাখায় বিশেষ লেনদেন সেবা চালু থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কুরবানির পশুর হাটগুলোতে বিপুল পরিমাণ নগদ লেনদেন হয়ে থাকে। হাটে ক্রেতা ও বিক্রেতার নিরাপদ আর্থিক লেনদেন নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য হাটসংলগ্ন ব্যাংক শাখা, উপশাখা এবং অস্থায়ী বুথ চালু রাখতে বলা হয়েছে।

এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ১০টি এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ১১টি পশুর হাটে বিশেষ ব্যাংকিং সুবিধা মিলবে। এছাড়া চট্টগ্রামের বিবিরহাট ও সাগরিকা পশুর হাট, রংপুরের লালবাগ সদর হাট, খুলনার জোড়া হাট এবং রাজশাহীর সিটি হাটসংলগ্ন ব্যাংক শাখাগুলোও এই বিশেষ সেবার আওতায় থাকবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, পশুর হাটে আগত ব্যবসায়ী ও ক্রেতারা যাতে সহজে টাকা জমা, উত্তোলন ও অন্যান্য ব্যাংকিং সেবা নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ ও নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ঈদের আগে আজ রোববার স্বাভাবিক ব্যাংক লেনদেন শেষ হয়েছে। আগামীকাল ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন সাধারণ ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। তবে তৈরি পোশাক খাতসংশ্লিষ্ট কিছু ব্যাংক শাখা ২৫ ও ২৬ মে বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে রাত ১টা পর্যন্ত লেনদেন করা যাবে এবং শাখা খোলা থাকবে রাত ৩টা পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।